বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
বেড়ায় সুষ্ঠু ভাবে বিজয়া দশমী সম্পন্ন কাজিপুরে বিষপানে বাবা-মেয়ের আত্মহত্যা। বেড়ায় ড্রেজার দিয়ে বালু তোলায় ৩ জনের কারাদণ্ড সহ ৭ লাখ টাকা জরিমানা। দৈনিক কালবেলার অগ্রযাত্রার চার বছর পূর্তি উপলক্ষে কোনাবাড়ীতে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। গাজীপুর বিআরটিএ দালাল সিন্ডিকেট এর মূল হোতা অফিস প্রধান নুরুল ইসলাম। ওয়ালটন প্লাজা-জিরানী বাজার শাখার আয়োজনে মৃত ক্রেতার পরিবার ও ক্রেতার স্ত্রীকে নগদ এক লাখ টাকা প্রদান।  গাজীপুরে প্রতারণার অভিযোগে সাবেক ইউপি সদস্য  কারাগারে। শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় সদা প্রস্তুত বলিপাড়া ব্যাটালিয়ন বিজিবি। কালিয়াকৈরে বেগম সুফিয়া মডেল হাই স্কুলে বার্ষিক অভিভাবক দিবস উদযাপন। বেড়ায় হাত ধোয়া দিবস পালিত

কাজিপুর পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাসেদুল ইসলাম রাজু তালুকদার

রিপোর্টারের নাম : / ৩২৮ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩

গোলাম কিবরিয়া খান,স্টাফ রিপোর্টার: বাংলাদেশ আওয়ামী লীগ কাজিপুর পৌরসভা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন সাবেক ছাত্রনেতা আলমপুর গ্ৰামের রাসেদুল ইসলাম রাজু তালুকদার। তিনি একই কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। গত ২ডিসেম্বর এ সংক্রান্ত তথ্যাদি প্রকাশ করা হয়। রাসেদুল ইসলাম রাজু ২০০০ সালে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং ২০১৪ সালে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতির দায়িত্ব পালন করেন।

জানা যায়, কাজিপুর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার প্যানেল মেয়র শরিফুল ইসলাম কুড়ানকে গত ২৯ নভেম্বর দুষ্কৃতকারীরা অতর্কিত হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে, তার পরিপ্রেক্ষিতে পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী নিজাম উদ্দিনকে কুপিয়ে রক্তাক্ত জখম করার ঘটনায় আওয়ামী লীগ দলীয় প্রাথমিক তদন্তে সম্পৃক্ততা থাকায় পৌর কমিটির সাধারণ সম্পাদক তাছির উদ্দিন তাছুকে সাময়িকভাবে অব্যাহতি দেয়। এছাড়াও একই অভিযোগে পৌর আওয়ামী যুবলীগের সহ-সভাপতি সোহাগ সরকার এবং পৌর ছাত্রলীগের সহ-সভাপতি রবিউল ইসলামকে সাময়িকভাবে অব্যাহতি দেয় দলটি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর