বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাজিপুরে বিষপানে বাবা-মেয়ের আত্মহত্যা। বেড়ায় ড্রেজার দিয়ে বালু তোলায় ৩ জনের কারাদণ্ড সহ ৭ লাখ টাকা জরিমানা। দৈনিক কালবেলার অগ্রযাত্রার চার বছর পূর্তি উপলক্ষে কোনাবাড়ীতে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। গাজীপুর বিআরটিএ দালাল সিন্ডিকেট এর মূল হোতা অফিস প্রধান নুরুল ইসলাম। ওয়ালটন প্লাজা-জিরানী বাজার শাখার আয়োজনে মৃত ক্রেতার পরিবার ও ক্রেতার স্ত্রীকে নগদ এক লাখ টাকা প্রদান।  গাজীপুরে প্রতারণার অভিযোগে সাবেক ইউপি সদস্য  কারাগারে। শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় সদা প্রস্তুত বলিপাড়া ব্যাটালিয়ন বিজিবি। কালিয়াকৈরে বেগম সুফিয়া মডেল হাই স্কুলে বার্ষিক অভিভাবক দিবস উদযাপন। বেড়ায় হাত ধোয়া দিবস পালিত বেড়ায় যমুনা নদীতে মা-ইলিশ সংরক্ষণ অভিযান

কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত-২ 

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ / ২০৫ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪

ঢাকা মনোহরদী সড়কের কাপাসিয়া সালদৈ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে অটো রিকশা সাথে মোটরসাইকেলের ধাক্কায় এক কলেজ শিক্ষার্থী ও এক প্রবাসী নিহত হয়েছেন।

নিহতরা হলেন কাপাসিয়া উপজেলার নরোত্তমপুর গ্রামের শরিফ হোসেনের ছেলে সৌদি প্রবাসী ইমরান হোসেন (২৩) একই গ্রামে প্রতিবেশী আসাদুজ্জামান ছেলে কলেজ শিক্ষার্থী জহিরুল ইসলাম (২৫)।

আজ বুধবার দুপুর ১ টার দিকে গাজীপুরে কাপাসিয়া উপজেলার শালদৈ মোল্লাবাড়ী  এলাকায় এ  দুর্ঘটনা ঘটে ।

কাপাসিয়া থানার এস আই রাশেদ মিয়া জানান, দুই যুবক কাপাসিয়া থেকে বাড়ী ফেরার পথে সালদৈ মোল্লা বাড়ী এলাকায় গেলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোরিকশা সাথে ধাক্কা লাগে। এতে দুই যাবক গুরুতর আহত হয়। পরে আহত দু’জনের একজনকে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও অপরজনকে মনোহরদী স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়ার পথে মারা যায়।

তিনি বলেন, লাশ দুটো উদ্ধার করা হয়েছে।  পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাইক দুটো উদ্ধার করে আড়াল তদন্ত কেন্দ্রে আনা হয়েছে,  জানান এস আই সাইফুল ইসলাম।

কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জরুরি বিভাগের ডাক্তার ডালিয়া আক্তার  বলেন, বাইক দুর্ঘটনায় একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিলো।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর