বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কোনাবাড়ীতে ইয়াবাসহ রনি গ্রেফতার উল্লাপাড়ায় ২ হাজার ৬ শত কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কাজিপুর প্রেস ক্লাবের ৩৪ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে টেকসই উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা বিষয়ক সেমিনার চিত্রনায়িকাকে অবাঞ্ছিত ঘোষণা করে সাংবাদিকদের বিক্ষোভ ও মানববন্ধন ​বেড়ায় জাতীয় সমবায় দিবস উদযাপিত বালু বিষয়ে রুল ও ইনজাংশন : জেলা প্রশাসক ও নির্বাহী প্রকৌশলীর দপ্তরে এ্যাডভোকেট সার্টিফিকেট জমা জেলা পর্যায়ে হাতের লেখা প্রতিযোগীতায় শিবরাম স্কুল প্রথম জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: জাতীয় পতাকা উত্তোলন ও বাণী পাঠের মধ্য দিয়ে দেশজুড়ে আনসার-ভিডিপির আনুষ্ঠানিক কর্মসূচির সূচনা। গাজীপুরে চিকিৎসাধীন অবস্থায় হাজতির আত্ম হত্যার চেষ্টা। কাজিপুরে কীটনাশক বিক্রেতার ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড

কালিয়াকৈরে বেগম সুফিয়া মডেল হাই স্কুলে বার্ষিক অভিভাবক দিবস উদযাপন।

রিপোর্টারের নাম : / ৭৯ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

ডিএম সামান উদ্দিন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান এলাকায় অবস্থিত বেগম সুফিয়া মডেল হাই স্কুল ও নজরুল মেমোরিয়াল প্রাইমারি ইনস্টিটিউট এর বার্ষিক অভিভাবক দিবস উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
দেওয়ান মোয়াজ্জেন হোসেনে ও রেজাউল করিম এর সঞ্চালনায় প্রতিষ্ঠানের সভাপতি ব্যারিস্টার খন্দকার দিদার উস সালাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর ১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ মজিবুর রহমান।

এ সময় আরো উপস্থিত ছিলেন চন্দ্রা সরকার হাই স্কুলের প্রধান শিক্ষক আনন্দ কুমার দাস, বেগম সুফিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক শামসুল আলম, গাজীপুর জেলা জাসাস এর সভাপতি এরশাদ ফকির সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং অভিভাবক ,শিক্ষক ও ছাত্রছাত্রীরা।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. মজিবুর রহমান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। ভালোভাবে লেখাপড়া করে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। শুধু ভালো ফলাফল করলেই হবে না, তোমাদের সৎ, আদর্শবান ও মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। বাবা-মা ও শিক্ষকদের সম্মান করবে, নিয়মিত পড়াশোনা করবে এবং দেশের কল্যাণে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে প্রস্তুত করবে। তোমাদের সাফল্যের মধ্য দিয়েই পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও দেশের মুখ উজ্জ্বল হবে।”

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের সঠিকভাবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের ওপর গুরুত্ব দিতে হবে।

সভাপতির বক্তব্যে ব্যারিস্টার খন্দকার দিদার উস সালাম শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক ও অভিভাবকদের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের লেখাপড়ার অগ্রগতি, শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে অভিভাবকদের দায়িত্ব ও ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। এ সময় শিক্ষক ও অভিভাবকেরা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক গুণাবলি বিকাশে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আনন্দঘন পরিবেশে আয়োজিত এ বার্ষিক অভিভাবক দিবস শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর