বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জের সলঙ্গায় ৫ শতাধিক গাছের চারা বিতরণ ​বেড়ায় ১৭ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস গাজীপুরে ১৮ লাখ টাকার গাঁজাসহ গ্রেফতার-১। সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আম ব্যবসায়ী নিহত গাজীপুর জেলা যুবলীগের সভাপতি সেলিম আজাদ,সম্পাদক আশরাফুল।  সিরাজগঞ্জের সলঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা কাজিপুরে মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা হানিট্র্যাপের ফাঁদে সর্বস্ব হারাচ্ছেন অনেকে, বাড়ছে সামাজিক অবক্ষয়ের শঙ্কা দুটি পা নেই, তবু থামেনি জীবনযুদ্ধ দুই হাতে নৌকা টেনে চার সদস্যের সংসার চালান আলাউদ্দিন গাজীপুরে পরিত্যক্ত পিকআপ ভ্যান থেকে ৩০ কেজি গাঁ/জা উদ্ধার।

কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ / ২৪৯ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকায় সিমেন্ট মিক্সারের ট্রাকচাপায় দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক পল্লী বিদ্যুৎ এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন,সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চরদুকাকান্দি গ্রামের শরীফ হোসেন এর ছেলে জোবায়ের আহমেদ (১৫) এবং মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার গোয়ালতলা গ্রামের মাসুদ রানার ছেলে নিরব হোসেন (১৮)। তারা উভয়ে সফিপুর এলাকায় বাবা মার সাথে ভাড়াবাসায় থেকে পড়াশোনা করতো।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ দুপুর সোয়া ১ টা
সময় চন্দ্রা থেকে সফিপুরের দিকে মোটরসাইকেল যোগে আসছিল তারা। পল্লী বিদ্যুৎ এলাকায় আসলে ট্রাকের চাপায় ঘটনাস্থলেই জোবায়েরের মৃত্যু হয়। আহত নিরবকে স্থানীয় হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। জোবায়ের বন্ধু আশিক বলেন,সে টাঙ্গাইল শাহীন ক্যাডেট স্কুলের অষ্টম শ্রেণীতে পাড়াশোনা করতো এবং নিরব হোসেন মৌচাক স্কাউট স্কুল অ্যান্ড কলেজের এইচ এসসির প্রথম বর্ষের ছাত্র ছিলো।
কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ আকবর আলী খান জানান,ট্রাক চাপায় দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন,
এঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে। বর্তমানে চালক আটক আছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর