মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাজিপুরে অসাধু সার বিক্রেতার অর্থদন্ড।  ১১ দলের লংমার্চ ঘিরে নাশকতার আশঙ্কা, সজাগ থাকার আহ্বান সারওয়াত সিরাজ শুক্লার। উল্লাপাড়ায় কোনাগাতী কে,সি, দাখিল মাদ্রাসায় সুধী ও অভিভাবক সমাবেশ উল্লাপাড়ায় বাংলাদেশ ট্রাক – কাভার্ডভ্যান মালিক সমিতির জেলা কার্যালয় উদ্বোধন বিএনপির নাম ভাঙিয়ে দুষ্টমি করলে বা অপ্রপ্রয়াস চালালে তা তুলে ধরুন-ওবায়দুর রহমান চন্দন নিয়ন্ত্রণ হারিয়ে জয়পুরহাট গামী প্রতিমন্ত্রীর গাড়ি খাদে, আহত ১ নারী বেড়ায় শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমী উদ্যোগ বেড়ায় দরিদ্র পরিবারের মাঝে ছাগল বিতরণ সিরাজগঞ্জের সলঙ্গায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বেড়ায় প্রাইভেট কার, মাদক ও নগদ টাকা সহ ৩ মাদক কারবারি গ্রেফতার

কালীগঞ্জে ট্রাক-সিএনজির সংঘর্ষে যুবক নিহত

রিপোর্টারের নাম : / ১৯৫ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ২ আগস্ট, ২০২৪

গাজীপুর জেলা সংবাদদাতাঃ
গাজীপুরের কালীগঞ্জে ট্রাক-সিএনজির সংঘর্ষে শাকিল আহমেদ নামে এক যুবক নিহত হয়েছে।
নিহত সাকিল আহমেদ (৩০) কাপাসিয়া উপজেলার একডালা এলাকার আবির মিয়ার ছেলে। সে মেটলাইফ ইন্সুরেন্স নামক একটি বিমা কোম্পানিতে চাকরি করতো।
আজ বৃহস্পতিবার রাত ৮ টার দিকে  জয়দেবপুর-ইটাখোলা সড়কে কালীগঞ্জের দুবুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা বলেন, বিকেলে সে বাড়ি ফেরার উদ্দেশ্যে ঢাকা থেকে জয়দেবপুর আসে। সন্ধ্যায় জয়দেবপুর থেকে সিএনজি চালিত অটোরিকশা চড়ে বাড়ির উদ্দেশ্যে  জয়দেবপুর-ইটাখোলা সড়ক দিয়ে দুবুরিয়া এলাকায় আসলে বিপরীত দিক থেকে মহিষ বোঝাই একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কালীগঞ্জ থানার ডিউটি অফিসার এস আই আমির হোসেন  বলেন, নিহতের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে । ট্রাকটি জব্দ করা হয়েছে। এবিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর