বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু। নববর্ষে আবৃত্তি প্রতিযোগীতায় জেলায় ২য় স্থান শিবরাম স্কুলের শিক্ষার্থী নুহা বেড়ায় বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন পহেলা বৈশাখ মঙ্গলবার বন্ধ থাকছে বেনাপোলে আমদানি-রপ্তানি কার্যক্রম শিক্ষাক্ষেত্রে একবারই রেজিস্ট্রেশন করতে হবে, এক মুরগী ৩ বার জবাই চলবে না-যশোরে শিক্ষামন্ত্রী। শার্শায় ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা : অভিযুক্ত বৃদ্ধ আটক। এবার ঝিকরগাছায় পিকআপের ধাক্কায় যুবক নিহত। যশোরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন শুরু। সলঙ্গায় এভার গ্রীন দই মিষ্টি ঘর ও আলীম হোটেলে ভোক্তা অধিকারের জরিমানা হেযবুত তাওহীদ কার্যক্রম বন্ধের দাবীতে বিক্ষোভ করছেে উলামায়ে কেরাম ও তৌহিদী জনতা।

কালীগঞ্জে পুকুর খনন করতে গিয়ে মিললো প্রাচীন মূর্তি

রিপোর্টারের নাম : / ২২৩ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জের ইশ্বরপুর গ্রামে একটি পুকুর খনন করতে গিয়ে প্রাচীন মূর্তি পাওয়া গেছে। গতকাল শুক্রবার রাত ১১ টায় ওই গ্রামের  ইউপি সদস্য দুলাল মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মূর্তি পাওয়ার খবর শুনে আমি কালিগঞ্জে থানার ওসি সাহেবকে ফোন করেছি। ওসি সাহেব ঘটনাস্থলে একজন পুলিশ পাঠিয়ে মূর্তিটি উদ্ধার করেছে।

উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের ঈশ্বরপুর গ্রামের মতিউর রহমান ছেলে শেখ ফরিদ মিয়া (২২)‌ জানায়, গত বুধবার আমার পুকুর খননের কাজ করা হয়। তখন মাটি কাটার সময় কোদালে একটা শব্দ হয়৷ পরে দেখা গেছে মাটির নিচে একটা মূর্তি। এটা সাথে সাথে উদ্ধার করা হয়েছে এবং উদ্ধারকৃত মুর্তিটি প্রাচীন বিষ্ণুমূর্তির বলে মনে হয়েছে। মুর্তিটির উচ্চতা আনুমানিক ১১ ইঞ্চি এবং ওজন আনুমানিক ১ কেজি ১৬৩ গ্রাম। পরে এ ঘটনা স্থানীয় ইউপি সদস্যকে জানানো হয়েছে।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মাজেদুল ইসলাম গণমাধ্যমকে জানান, মূর্তিটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরে স্বর্ণকারদের খবর দিয়ে তা পরীক্ষা করা হয়েছে। এটি তামা-পিতলের তৈরি বিষ্ণুমূর্তি বলে জানা গেছে। মূর্তিটি আদালতে পাঠানো হবে।

এ ঘটনা নিয়ে কালিগন্জে স্থানীয়দের মাঝে ব্যাপক আলোচনা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মূর্তির ছবি দিয়ে বিভিন্ন জনকে স্ট্যটাস দিতে দেখা গেছে।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর