সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
কাশিমপুরে যৌন শোষণের বিরুদ্ধে শিশু সুরক্ষা নিয়ে যৌথ সভা। কোনাবাড়ীর জরুন এলাকায় ইয়াবার ছড়াছড়ি: মাদকের আগ্রাসনে ধ্বংসের মুখে যুবসমাজ। গাজীপুরে লংমার্চ নিয়ে পোস্ট, জিএমপি পুলিশ কর্মকর্তা প্রত্যাহার। ভেটেরিনারি পেশার কাঠামোগত সংস্কার ও তিন দফা দাবিতে গাকৃবি শিক্ষার্থীদের মানববন্ধন। বেড়ায় গ্যালাক্সি স্কুল অ্যান্ড কলেজে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত সিরাজগঞ্জে পরিত্যক্ত অবস্থায় দেশীয় রিভলবার ও ২ রাউন্ড গুলি উদ্ধার কাজিপুরে‌র বালু ব্যবসায়ী হিল্লোলের মহালে অর্থদণ্ড  শিক্ষার্থীদেরই উদ্ভাবনে অবদান রেখে বিশ্বে নেতৃত্ব দিতে হবে- শিক্ষামন্ত্রী। জুলাই সনদ বাস্তবায়নে সরকার কে বাধ্য করা হবে- মাওলানা রফিকুল ইসলাম খান উল্লাপাড়ায় হাজী আব্দুল মোমিনের উদ্যোগে বিনামূল্যে ২ হাজার পেয়ারা চারা বিতরণ

কাশিমপুরে যৌন শোষণের বিরুদ্ধে শিশু সুরক্ষা নিয়ে যৌথ সভা।

নিজস্ব প্রতিবেদক: / ৩ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

গার্মেন্টস শ্রমিকদের শিশুদের জন্য সুরক্ষিত পরিবেশ নিশ্চিত করতে “কমিউনিটি বেইজড চাইল্ড প্রোটেকশন মেকানিজম ফর দ্য চিলড্রেনস অব গার্মেন্টস ওয়ার্কার্স ইন বাংলাদেশ” প্রকল্পের উদ্যোগে ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ কাশিমপুর হাই স্কুল এন্ড কলেজে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

“যৌন শোষণের শিকার শিশুদের বিশেষায়িত সহায়তা প্রদানের উদ্দেশ্য শিশু কল্যাণ সংস্থা এবং অন্যান্য শিশু সুরক্ষা অংশীজনের সাথে সভা” শিরোনামে এই সভায় শিশু নির্যাতন প্রতিরোধে একটি সমন্বিত কৌশল তৈরির উপর জোর দেওয়া হয়েছে।

সভার সভাপতিত্ব করেছেন ব্রেকিং দ্য সাইলেন্সের কাশিমপুর এলাকার প্রোজেক্ট এরিয়া কোঅর্ডিনেটর উজ্জ্বল প্রেট্টিক কোড়াইয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটিকর্পোরেশনের সহকারী সচিব জনাব নিজামুল হক। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল অধ্যক্ষ মোঃ আব্দুল মান্নানসহ বিভিন্ন সরকারি শিশু কল্যাণ সংস্থা এবং স্থানীয় এনজিওর প্রতিনিধিরা।

আলোচনায় অনলাইন ও অফলাইন যৌন নির্যাতন, যৌন শোষণ বন্ধে সরকারি প্রতিষ্ঠানের গৃহীত পদক্ষেপ এবং স্থানীয় এনজিওগুলির সুরক্ষামূলক উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা শিক্ষার্থীদের অনলাইন ও অফলাইন সহিংসতা থেকে রক্ষা এবং নির্যাতিত শিশুদের দ্রুত সহায়তা প্রদানে সমন্বিত প্রচেষ্টার প্রয়োজনীয়তা তুলে ধরেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর