শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জ-৩ আসনের এমপি আয়নুল হকের গাড়িতে হামলার ঘটনায় জামায়াতকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন সিরাজগঞ্জের সলঙ্গায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি আন্তঃজেলা ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ উল্লাপাড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আব্দুল মোমিনের উদ্যোগে মনোহারা রাস্তা মেরামত কোনাবাড়িতে ডেঙ্গুর ভয়াবহ বিস্তার, গত ৪৮ ঘন্টায় ১২৯ জন শনাক্ত। বেড়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে এক ফার্মেসীকে জরিমানা  কাজিপুরে আবাসন পাচ্ছে ১৮ বীর মুক্তিযোদ্ধা পরিবার  লালমনিরহাটে সাংবাদিকের ওপর হামলা-চাঁদা না দেওয়ায় গলা চেপে হত্যাচেষ্টার অভিযোগ বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ অপহৃতের মুক্তিপণ ফুফুর সাথে বিয়ে 

কাশিমপুরে ৯৫২ বোতল ফেন্সিডিলসহ আটক-৪ 

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ / ৩১৮ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৪

 গাজীপুরের কাশিমপুরে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী রবিউল ইসলামসহ চারজনকে আটক করেছে র‍্যাব-১ (উত্তরা)। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারী) বিকেল সাড়ে ৩ টা সময় মহানগরীর কাশিমপুর সবুজ কানন মোড় এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৯৫২ বোতল ফেনসিডিল,৫ টিমোবাইল ফোন,৫ টি সীম কার্ড, ২টি হাত ঘড়ি এবং নগদ ১ হাজার ৫০০ টাকা  উদ্ধার করা হয়।
র‍্যাব-১ উত্তরা এর সিনিয়র সহকারী পুলিশ সুপার
ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার)
মোঃ পারভেজ রানা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।
আটককৃতরা হলেন, লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানার মনা মিয়ার ছেলে মোঃ রবিউল ইসলাম (৩১) তার সহযোগী সিরাজগঞ্জ জেলার সদর থানার মৃত আজিজের ছেলে রাসেল মিয়া (৩৭), একই জেলার মৃত শুকুর আলীর ছেলে ইমরান আলী (৩১) এবং জামালপুর জেলার বকশীগঞ্জ থানার আমির ছেলে মোহাম্মদ তারেক রহমান (২৮)।
র‍্যাব জানায় আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজসে বিভিন্ন সীমান্ত জেলা হতে ফেন্সিডিল সংগ্রহ করে দেশের বিভিন্ন প্রান্তে ফেন্সিডিল সরবরাহ করে আসছে। তারা বিভিন্ন সময় সুকৌশলে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অবৈধ মাদক দ্রব্য ফেন্সিডিল পরিবহন করে ঢাকা এবং গাজীপুরসহ দেশের বিভিন্ন এলাকায় খুচরা মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় করেছে মর্মে স্বীকার করে। তিনি আরো বলেন, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর