বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
বেড়ায় সুষ্ঠু ভাবে বিজয়া দশমী সম্পন্ন কাজিপুরে বিষপানে বাবা-মেয়ের আত্মহত্যা। বেড়ায় ড্রেজার দিয়ে বালু তোলায় ৩ জনের কারাদণ্ড সহ ৭ লাখ টাকা জরিমানা। দৈনিক কালবেলার অগ্রযাত্রার চার বছর পূর্তি উপলক্ষে কোনাবাড়ীতে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। গাজীপুর বিআরটিএ দালাল সিন্ডিকেট এর মূল হোতা অফিস প্রধান নুরুল ইসলাম। ওয়ালটন প্লাজা-জিরানী বাজার শাখার আয়োজনে মৃত ক্রেতার পরিবার ও ক্রেতার স্ত্রীকে নগদ এক লাখ টাকা প্রদান।  গাজীপুরে প্রতারণার অভিযোগে সাবেক ইউপি সদস্য  কারাগারে। শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় সদা প্রস্তুত বলিপাড়া ব্যাটালিয়ন বিজিবি। কালিয়াকৈরে বেগম সুফিয়া মডেল হাই স্কুলে বার্ষিক অভিভাবক দিবস উদযাপন। বেড়ায় হাত ধোয়া দিবস পালিত

কোনবাড়ীতে ইয়াবাসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদকঃ / ১৮৭ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫

গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ীতে শ্রাবন আহম্মেদ (২৮) নামে ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

রোববার (১৯ জানুয়ারি) রাত পৌনে ১২ টার সময় কোনাবাড়ী থানাধীন আমবাগ তেঁতুল তোলা মোড় থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটকৃত শ্রাবন কিশোরগঞ্জ জেলার তারাইল থানার পংপাচিয়া গ্রামের মৃত রঙ্গু ভূইয়ার ছেলে। সে আমবাগ তেঁতুল তোলা মোড় মজিবর এর বাসায় ভাড়া থেকে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল বলে জানায় পুলিশ।

কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম জানান, নিয়মিত মাদক বিরোধী অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর