বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জ-৩ আসনের এমপি আয়নুল হকের গাড়িতে হামলার ঘটনায় জামায়াতকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন সিরাজগঞ্জের সলঙ্গায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি আন্তঃজেলা ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ উল্লাপাড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আব্দুল মোমিনের উদ্যোগে মনোহারা রাস্তা মেরামত কোনাবাড়িতে ডেঙ্গুর ভয়াবহ বিস্তার, গত ৪৮ ঘন্টায় ১২৯ জন শনাক্ত। বেড়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে এক ফার্মেসীকে জরিমানা  কাজিপুরে আবাসন পাচ্ছে ১৮ বীর মুক্তিযোদ্ধা পরিবার  লালমনিরহাটে সাংবাদিকের ওপর হামলা-চাঁদা না দেওয়ায় গলা চেপে হত্যাচেষ্টার অভিযোগ বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ অপহৃতের মুক্তিপণ ফুফুর সাথে বিয়ে 

কোনাবাড়ীতে ইয়াবাসহ যুবক আটক

গাজীপুর জেলা সংবাদদাতাঃ / ১৮৩ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২৫

গাজীপুর সিটি করপোরেশনের এর কোনাবাড়ীতে ইয়াবা ট্যাবলেটসহ মোঃ ইসরাফিল (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাত পৌনে ৮ টার সময় কোনাবাড়ী থানাধীন দেওয়ালিয়াবাড়ী এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটককৃত ইসরাফিল ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার ইসাইল গ্রামের আব্দুল কাদের এর ছেলে।

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম জানান,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সে দীর্ঘদিন ধরে দেওয়ালিয়াবাড়ী
এলাকায় ভাড়া বাসায় থেকে কোনাবাড়ী বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর