শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদে বেড়ে যায় সিএনজি অটোভ্যান চালকদের দ্বিগুন ভাড়ার নৈরাজ্য বেড়ায় ঈদ সামগ্রী বিতরণ  সিরাজগঞ্জে বাসচাপায় চালকসহ তিন সিএনজি যাত্রী নিহত শেষ মুহূর্তে এসে বেড়ায় জমে উঠেছে কোরবানির পশুর হাট বেড়ায় রাতের অন্ধকারে নদী ভাঙনে মসজিদ মাদ্রাসা দোকানপাট বিলীন  লালমনিরহাটে আধুনিক পশু জবাইখানার উদ্বোধন গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফরহাদ হোসেন। গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন তানবিরুল ইসলাম রাজিব। গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সেচ্ছাসেবক দল নেতা রবিউল আলম রবি। গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বাবুল হোসেন। 

কোনাবাড়ীতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিকাশ ব্যবসায়ীর আড়াই লাখ টাকা ছিনতাই

গাজীপুর প্রতিনিধিঃ / ৪৮৫ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

গাজীপুরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এক বিকাশ ব্যবসায়ীর আড়াই লাখ টাকা ও বিকাশের কাজে ব্যবহিত ৫ টি মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার (২৩ আগস্ট) রাত সাড়ে ১০ টার সময় মহানগরীর কোনাবাড়ী বাইমাইল সাইনবোর্ড এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন বিকাশ ব্যবসায়ী আমিনুল ইসলাম।

আহত আমিনুল (৩৮) মহানগরীর কোনাবাড়ী বাইমাইল সাইনবোর্ড এলাকার মৃত আব্দুল মান্নান এর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বাইমাইল সাইনবোর্ড এলাকায় হাজী মার্কেটে বিকাশের ব্যবসা করে আসছিলেন।

আমিনুল ইসলাম বলেন,রাত সাড়ে দশটায় দোকান বন্ধ করে বাসায় যাওয়ার উদ্দেশ্যে বের হলে আগে থেকে ওত পেতে থাকা একটি সাদা প্রাইভেট কার থেকে দুইজন লোক বের হয়ে আমাকে চাপাতি দিয়ে কোপ দেয়। পরে তারা আমার সাথে থাকা ব্যাগে আড়াই লাখ টাকা ও বিকাশের কাজে ব্যবহৃত চারটি বাটন ও একটি টাচ মোবাইল নিয়ে যায়। যাওয়ার সময় দুর্বৃত্তরা একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়।

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ সালাউদ্দিন জানান,খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর