বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু। নববর্ষে আবৃত্তি প্রতিযোগীতায় জেলায় ২য় স্থান শিবরাম স্কুলের শিক্ষার্থী নুহা বেড়ায় বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন পহেলা বৈশাখ মঙ্গলবার বন্ধ থাকছে বেনাপোলে আমদানি-রপ্তানি কার্যক্রম শিক্ষাক্ষেত্রে একবারই রেজিস্ট্রেশন করতে হবে, এক মুরগী ৩ বার জবাই চলবে না-যশোরে শিক্ষামন্ত্রী। শার্শায় ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা : অভিযুক্ত বৃদ্ধ আটক। এবার ঝিকরগাছায় পিকআপের ধাক্কায় যুবক নিহত। যশোরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন শুরু। সলঙ্গায় এভার গ্রীন দই মিষ্টি ঘর ও আলীম হোটেলে ভোক্তা অধিকারের জরিমানা হেযবুত তাওহীদ কার্যক্রম বন্ধের দাবীতে বিক্ষোভ করছেে উলামায়ে কেরাম ও তৌহিদী জনতা।

কোনাবাড়ীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার 

রিপোর্টারের নাম : / ৩৭৯ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

গাজীপুরের কোনাবাড়ীতে মীম (২৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৬ অক্টোবর) বিকেলে মহানগরীর কোনাবাড়ী আমবাগ পশ্চিম পাড়া এলাকার ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত মীম জামালপুর জেলার মেলান্দহ থানার ঝাউগড়া গ্রামের লাভলু মিয়ার মেয়ে। ওই গৃহবধূ কোনাবাড়ী থানাধীন আমবাগ পশ্চিম পাড়া এলাকায় স্বামী ইমরান মিয়ার সাথে ভাড়াবাসায় বসবাস করতো।
স্থানীয় সূত্রে জানাযায় সোমবার নিজ ঘরে আড়ার সঙ্গে মীমকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে পুলিশকে খবর দেয় প্রতিবেশিরা। ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেছে গৃহবধূ মীম।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) তাইম উদ্দিন বলেন,খবর ওই গৃহবধূর লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে কোনাবাড়ী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর