শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
যমুনায় অভিযানে ৮০ হাজার মিটার অবৈধ জাল পুরিয়ে ধ্বংস বেড়ায় সুষ্ঠু ভাবে বিজয়া দশমী সম্পন্ন কাজিপুরে বিষপানে বাবা-মেয়ের আত্মহত্যা। বেড়ায় ড্রেজার দিয়ে বালু তোলায় ৩ জনের কারাদণ্ড সহ ৭ লাখ টাকা জরিমানা। দৈনিক কালবেলার অগ্রযাত্রার চার বছর পূর্তি উপলক্ষে কোনাবাড়ীতে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। গাজীপুর বিআরটিএ দালাল সিন্ডিকেট এর মূল হোতা অফিস প্রধান নুরুল ইসলাম। ওয়ালটন প্লাজা-জিরানী বাজার শাখার আয়োজনে মৃত ক্রেতার পরিবার ও ক্রেতার স্ত্রীকে নগদ এক লাখ টাকা প্রদান।  গাজীপুরে প্রতারণার অভিযোগে সাবেক ইউপি সদস্য  কারাগারে। শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় সদা প্রস্তুত বলিপাড়া ব্যাটালিয়ন বিজিবি। কালিয়াকৈরে বেগম সুফিয়া মডেল হাই স্কুলে বার্ষিক অভিভাবক দিবস উদযাপন।

কোনাবাড়ীতে চোরাইকৃত সিএনজিসহ গ্রেফতার-১

নিজস্ব প্রতিবেদকঃ / ১৯৫ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪

গাজীপুর সিটি করপোরেশন এর কোনাবাড়ীতে চোরাইকৃত সিএনজিসহ জামাল উদ্দিন (৪১) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ নভেম্বর) ভোর ৪ টার সময় কোনাবাড়ী ফ্লাইওভার এর পূর্ব পাশে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চেক পোস্ট চলাকালীন সময়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত জামাল উদ্দিন শেরপুর জেলার নালিতাবাড়ী থানার নন্নীপুর গ্রামের মো. মনজু রহমানের ছেলে।
পুলিশ জানায় কোনাবাড়ী ফ্লাইওভার এর পূর্ব পাশে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চেক পোস্ট চলাকালীন সময়ে তাকে সিএনজির প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চাইলে কোন কাগজ পত্র দেখাতে পারেনি সে। পরবর্তীতে তাকে জিজ্ঞাসা
বাদ করলে জানাযায় সে এই সিএনজি  টাঙ্গাইল সদর থানা এলাকা থেকে চুরি করে গাজীপুর চৌরাস্তার দিকে যাচ্ছিল। পুলিশ আরো জানায় তার বিরুদ্ধে এর আগেও বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) হানিফ মাহমুদ জানান,তাকে আজ দুপুরে ৫ দিনের রিমান্ড আবেদন চেয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর