মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
আমার ছোট ভাই ইমন উল্লাপাড়ায় লাগামহীন থ্রি – হুইলার স্ট্যান্ডের সিরিয়াল পেতে সড়কে বেপরোয়া প্রতিযোগিতা ৪০ বছর ধরে বাঁশের সাঁকোই একমাত্র ভরসা।  গ্রামীণফোন একাডেমিতে ৪ লাখ নিবন্ধন, চাহিদার শীর্ষে এআই কোর্স। কাজিপুরে অসাধু সার বিক্রেতার অর্থদন্ড।  ১১ দলের লংমার্চ ঘিরে নাশকতার আশঙ্কা, সজাগ থাকার আহ্বান সারওয়াত সিরাজ শুক্লার। উল্লাপাড়ায় কোনাগাতী কে,সি, দাখিল মাদ্রাসায় সুধী ও অভিভাবক সমাবেশ উল্লাপাড়ায় বাংলাদেশ ট্রাক – কাভার্ডভ্যান মালিক সমিতির জেলা কার্যালয় উদ্বোধন বিএনপির নাম ভাঙিয়ে দুষ্টমি করলে বা অপ্রপ্রয়াস চালালে তা তুলে ধরুন-ওবায়দুর রহমান চন্দন নিয়ন্ত্রণ হারিয়ে জয়পুরহাট গামী প্রতিমন্ত্রীর গাড়ি খাদে, আহত ১ নারী

কোনাবাড়ীতে তাকওয়া কেড়ে নিলো যুবকের প্রাণ

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ / ৪৯১ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে চলন্ত বাস থেকে নামতে গিয়ে চাকায় পিষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।এঘটনায় ঘাতক তাকওয়া পরিবহনের বাসটি আটক করা হলেও পালিয়েছে চালক। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। সোমবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবক কুড়িগ্রাম জেলার উলিপুর থানার রসুলপুর গ্রামের আশেক নুর মন্ডলের ছেলে দেলোয়ার মন্ডল (৩৫)। তিনি কোনাবাড়ী থানাধীন  বাইমাইল এলাকায় নাজমুল এর বাসায় ভাড়া থাকতেন।
কোনাবাড়ী থানার  উপ—পরিদর্শক (এসআই) শাখাওয়াত ইমতিয়াজ বলেন, সোমবার রাত সাড়ে ৮ টা সময় কোনাবাড়ী থানাধীন ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাস থেকে নামতে গিয়ে গুরুতর আহত হন ওই যুবক। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর