বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক কাজিপুর থানা কম্পাউন্ডে চার বোতল মদসহ আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা সিরাজগঞ্জের সলঙ্গায় সরকারি পুকুর দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন লালমনিরহাটের ট্রাকের ধাক্কায় অটোরিকশা তিন যাত্রী নিহত, আহত ৭জন কোথায় আছে মিরা, বেঁচে আছে তো? নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধারের আকুতি বাবার

কোনাবাড়ীতে তিন ছিনতাইকারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক / ২৬৯ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫

গাজীপুর সিটি করপোরেশন এর কোনাবাড়ীতে অভিনব কায়দায় ছিনতাইকালে তিন পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার(৫ ফেব্রুয়ারী) দিবাগত রাত ২ টার সময় তাদেরকে কোনাবাড়ীর বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত হলেন- ময়মনসিংহ জেলার সৈয়দপুর গ্রামের মৃত ইব্রামিম খলিল উল্লাহর ছেলে মোঃ ইসমাইল হোসেন (২৭), একই জেলার গফরগাঁও থানার নিধিয়ার চড় ভাটিপাড়া গ্রামের আব্দুল মান্নান এর ছেলে মো. নাসির উদ্দিন (২৪) এবং দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানার তেতিপাড়া গ্রামের মোঃ সুজার ছেলে হামিদুর রহমাদ (২৩)।

পুলিশ সূত্রে জানা যায়, ছিনতাইকারীরা বিভিন্ন কৌশলে সাধারণ মানুষের কাছ থেকে মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিতো। পুলিশ আরো জানায়, গ্রেফতারকৃত ছিনতাইকারীদের বিরুদ্ধে একাধিক কোনাবাড়ীসহ বিভিন্ন জেলায় একাধিক মামলা রয়েছে। পুলিশ আরও জানায়,এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড রোধে অভিযান অব্যাহত
থাকবে।

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম জানান,বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারী দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর