বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জ-৩ আসনের এমপি আয়নুল হকের গাড়িতে হামলার ঘটনায় জামায়াতকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন সিরাজগঞ্জের সলঙ্গায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি আন্তঃজেলা ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ উল্লাপাড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আব্দুল মোমিনের উদ্যোগে মনোহারা রাস্তা মেরামত কোনাবাড়িতে ডেঙ্গুর ভয়াবহ বিস্তার, গত ৪৮ ঘন্টায় ১২৯ জন শনাক্ত। বেড়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে এক ফার্মেসীকে জরিমানা  কাজিপুরে আবাসন পাচ্ছে ১৮ বীর মুক্তিযোদ্ধা পরিবার  লালমনিরহাটে সাংবাদিকের ওপর হামলা-চাঁদা না দেওয়ায় গলা চেপে হত্যাচেষ্টার অভিযোগ বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ অপহৃতের মুক্তিপণ ফুফুর সাথে বিয়ে 

কোনাবাড়ীতে মহানবীকে নিয়ে কটুক্তি,যুবককে গণধোলাই দিয়ে পুলিশে দিলো জনতা

নিজস্ব প্রতিবেদক / ২৪৮ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫

মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তি করার অভিযোগে শুভ রায় (২৩) নামে এক যুবককে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে জনতা। শুক্রবার (১৪ মার্চ) বাদ জুমা গাজীপুর মহানগরীর কোনাবাড়ী জরুনের নামাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

শুভ রায় নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার মাগুড়া বৈশ্যপাড়া এলাকার ধীরেন চন্দ্র রায় এর ছেলে। সে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকুরী করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায় শুক্রবার বাদ জুমা ওই যুবক মহানবী (সাঃ) কে নিয়ে বিভিন্ন ব্যঙ্গাত্মক মূলক কথা বলে কটুক্তি করতে থাকে। পরে স্থানীয়রা তাকে ধরে গণধোলাই দিয়ে ৯৯৯ ফোন করে পুলিশ এর হাতে তুলে দেয়।

স্থানীয় বাসিন্দা মোঃ জহিরুল ইসলাম জহির বলেন,ওই যুবক মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তি করার কথা স্বীকার করে। পরে থানায় খবর দিয়ে তাকে পুলিশ এর কাছে হস্তান্তর করা হয়।

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন,খবর পেয়ে মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তি করা যুবককে থানায় আনা হয়েছে। পরবর্তীতে তার
বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে জানানো হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর