শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
কোনাবাড়ীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। বিদ্যালয়ের বাউন্ডারি ওয়ালের কাজ শেষ না করেই বিল নিয়ে ঠিকাদার উধাও; বাড়ছে মাদকসেবীদের উপদ্রব।  সিরাজগঞ্জের সলঙ্গায় সর্বধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত স্বপ্ন থেকে শিখরে: পুলিশ ক্যাডারে প্রথম হওয়া আনসার সদস্যের সন্তানকে সংবর্ধনা। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পার্স চু রি র সময় যুবক আ ট ক।  আনসারের কড়া নজরদারিতে ময়মনসিংহের দুই স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল-চোর আটক। দুর্যোগ ঝুঁকি মোকাবিলায় লামায় আনসার-ভিডিপির গণসচেতনতা অভিযান। আনসারের ডিজিটাল সমন্বয়ে পরিবারের কাছে ফিরলেন মিলি। ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক-এর ইন্তেকালে বাউবির উপাচার্যের গভীর শোক। আনসারের অভিযানে জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে দালাল আটক।

কোনাবাড়ীতে স্ত্রীকে গলাকেটে হত্যা,স্বামী পলাতক

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ / ৪৩২ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ২৯ জানুয়ারি, ২০২৩

গাজীপুরের কোনাবাড়ী বাইমাইল এলাকায় স্ত্রীকে গলাকেটে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার পর থেকেই  নিহতের স্বামী পলাতক রয়েছে। রোববার (২৯ জানুয়ারি) ভোর ৪ টার বাইমাইল আলাউদ্দিন মিয়ার ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে । নিহত হলেন, টাঙ্গাইলের গোপালগঞ্জ থানার আলমনগর এলাকার মোঃ মাসুদ রানার স্ত্রী আরজিনা এলাইচ লিজা (৩০)।
পুলিশ ও এলাকাবাসী জানায়, গোপালগঞ্জ থানার আলমনগর এলাকার শুপু মিয়ার ছেলে মোঃ মাসুদ রানার সঙ্গে একই থানা এলাকার আনছার আলীর মেয়ে লিজার বিয়ে হয়। কোনাবাড়ী থানার বাইমাইল এলাকায় বাসা ভাড়া থেকে মাসুদ রানা রং মিস্ত্রী ও লিজা পোশাক কারখানায় চাকরি করতো। রোববার ভোর ৪ টার দিকে চিৎকার ও গোঙানির শব্দে বাড়িওয়ালা ও আশপাশের লোকজন ছুটে গিয়ে দেখে রক্তাক্ত লিজা ছটফট করছে। পরে তারা দ্রুত কোনাবাড়ি স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। পরিস্থিতি খারাপ দেখে পরে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা করে লিজাকে মৃত ঘোষণা করে। ঘটনার পর থেকে ওই স্বামীকে আর পাওয়া যায়নি।
গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) শাখাওয়াত ইমতিয়াজ বলেন, ঘটনাস্থল থেকে রক্তমাখা একটি চাকু উদ্ধার করা হয়েছে। ঘটনার পর নিহতের স্বামী মাসুদ রানা পলাতক রয়েছে। ধারণা করা হচ্ছে কোন কারনে মাসুদ রানা তার স্ত্রী লিজাকে গলাকেটে হত্যার পর পালিয়ে গেছে। নিহতের লাশ হাসপাতালের মর্গে রয়েছে।  এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর