সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
১১ দলের লংমার্চ ঘিরে নাশকতার আশঙ্কা, সজাগ থাকার আহ্বান সারওয়াত সিরাজ শুক্লার। উল্লাপাড়ায় কোনাগাতী কে,সি, দাখিল মাদ্রাসায় সুধী ও অভিভাবক সমাবেশ উল্লাপাড়ায় বাংলাদেশ ট্রাক – কাভার্ডভ্যান মালিক সমিতির জেলা কার্যালয় উদ্বোধন বিএনপির নাম ভাঙিয়ে দুষ্টমি করলে বা অপ্রপ্রয়াস চালালে তা তুলে ধরুন-ওবায়দুর রহমান চন্দন নিয়ন্ত্রণ হারিয়ে জয়পুরহাট গামী প্রতিমন্ত্রীর গাড়ি খাদে, আহত ১ নারী বেড়ায় শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমী উদ্যোগ বেড়ায় দরিদ্র পরিবারের মাঝে ছাগল বিতরণ সিরাজগঞ্জের সলঙ্গায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বেড়ায় প্রাইভেট কার, মাদক ও নগদ টাকা সহ ৩ মাদক কারবারি গ্রেফতার সিরাজগঞ্জের সলঙ্গায় পানিতে ডুবে মাদরাসাছাত্রের মৃত্যু

কোনাবাড়ীতে হকার্স মার্কেটে অগ্নি কাণ্ডে ৯ দোকান পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক / ২৮৯ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫

গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়িতে হকার্স মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এঘটনায় মার্কেটের ৯ টি কাপড়ের দোকান পুড়ে ছাই হয়ে যায়। তবে এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি।

শুক্রবার (৩১ জানুয়ারি) দিবাগত রাত বারোটার সময় মহানগরের কোনাবাড়িতে অবস্থিত হকার্স মার্কেটে একটি কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা মুহূর্তের মধ্যে পাশে থাকা আরও ৮ টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে।

আগুনে ক্ষতিগ্রস্তরা হলেন, আব্বাস,সেন্টু মিয়া,সাইদ,রুবেল মিয়া ,বাসেত মিয়া ও নুরুল ইসলাম।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানাযায়,শুক্রবার দিবাগত রাত বারোটার সময় কোনাবাড়ি হকার্স মার্কেটে একটি কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা পাশে থাকা অন্যান্য কাপড়ের দোকানগুলোতে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। প্রথমে দোকান মালিকরা আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করেন। আগুন নিভাতে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটর কর্মীরা প্রায় আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিস সূত্রে জানাযায়,আব্বাসের ২ টি,সেন্টু মিয়ার ২ টি সাইদের ২ টি ,রুবেল মিয়ার ১ টি ,বাসেত মিয়া ১টি ও নুরুল ইসলামের ১টি কাপড়ের দোকানে আগুন লাগে। এসময় প্রায় ৫০ লক্ষ টাকার কাপড় উদ্ধার করা হয়।

কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সপেক্টর মোঃ সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আধা ঘন্টার চেষ্টায় এখন নিয়ন্ত্রণে আনেন।
তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তিনি বলেন,আনুমানিক ১৫ লক্ষ টাকার ক্রয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর