শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জের সলঙ্গায় ৫ শতাধিক গাছের চারা বিতরণ ​বেড়ায় ১৭ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস গাজীপুরে ১৮ লাখ টাকার গাঁজাসহ গ্রেফতার-১। সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আম ব্যবসায়ী নিহত গাজীপুর জেলা যুবলীগের সভাপতি সেলিম আজাদ,সম্পাদক আশরাফুল।  সিরাজগঞ্জের সলঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা কাজিপুরে মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা হানিট্র্যাপের ফাঁদে সর্বস্ব হারাচ্ছেন অনেকে, বাড়ছে সামাজিক অবক্ষয়ের শঙ্কা দুটি পা নেই, তবু থামেনি জীবনযুদ্ধ দুই হাতে নৌকা টেনে চার সদস্যের সংসার চালান আলাউদ্দিন গাজীপুরে পরিত্যক্ত পিকআপ ভ্যান থেকে ৩০ কেজি গাঁ/জা উদ্ধার।

কোনাবাড়ীতে হৃদয় হত্যা মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদকঃ / ৬২৮ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গাজীপুরের কোনাবাড়ীতে কলেজ ছাত্র হৃদয় হত্যা ও রাসেল নামে এক যুবককে হত্যা চেষ্টা মামলায় যুবলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত যুবলীগ নেতা আলামিন খাঁন (৩০) মহানগরীর কোনাবাড়ী থানাধীন জরুন এলাকার আলম খাঁনের ছেলে। কিন্তু পরিবারের দাবী সে আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত না। তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) সন্ধ্যার সময় মহানগরীর জরুন এলাকায় রিপন নীটওয়্যার লিমিটেড এর সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম।

তিনি বলেন,গত ২৬ আগস্ট নিহত হৃদয় এর ফুপাতো ভাই ইব্রাহিম বাদী হয়ে কোনাবাড়ী থানায় মামলাটি করেন। মামলায় ৫৭ জনের নাম উল্লেখ করে তিন শতাধিক অজ্ঞাত আসামী করা হয়। এই মামলায় ৩৪ নম্বর আসামি আল আমিন খাঁন। এছাড়াও গত ২৯ আগস্ট আহত রাসেল এর মামা মিলন বাদী হয়ে কোনাবাড়ী থানায় ১০৩ জনের নাম উল্লেখ করে দেড় শতাধিক আওয়ামীলীগ নেতা কর্মীদের নামে একটি হত্যা চেষ্টা মামলা করেন। ওই মামলায় আলামিন খাঁন ৩১ নম্বর আসামি।

নিহত হৃদয় (১৭)টাঙ্গাইল জেলার গোপালপুর থানার উত্তর আলমনগর এলাকার মোহাম্মদ লাল মিয়ার ছেলে। টাঙ্গাইলের হেমনগর ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল সে। এছাড়াও আহত রাসেল(২০) নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানার জয়াগ গ্রামের সোহাগের ছেলে। সে আমবাগ এলাকায় বাসা ভাড়া নিয়ে স্থানীয় একটি কোম্পানিতে চাকুরী করতো।

প্রসঙ্গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলার সময় গত ৫ আগস্ট বিকেলে গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানা এলাকায় পুলিশের গুলিতে নিহত হয় কলেজ ছাত্র হৃদয়। পরে নিহত হৃদয় এর ফুপাতো ভাই ইব্রাহিম বাদী হয়ে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে ১ নম্বর আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর