বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাজিপুরে বিষপানে বাবা-মেয়ের আত্মহত্যা। বেড়ায় ড্রেজার দিয়ে বালু তোলায় ৩ জনের কারাদণ্ড সহ ৭ লাখ টাকা জরিমানা। দৈনিক কালবেলার অগ্রযাত্রার চার বছর পূর্তি উপলক্ষে কোনাবাড়ীতে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। গাজীপুর বিআরটিএ দালাল সিন্ডিকেট এর মূল হোতা অফিস প্রধান নুরুল ইসলাম। ওয়ালটন প্লাজা-জিরানী বাজার শাখার আয়োজনে মৃত ক্রেতার পরিবার ও ক্রেতার স্ত্রীকে নগদ এক লাখ টাকা প্রদান।  গাজীপুরে প্রতারণার অভিযোগে সাবেক ইউপি সদস্য  কারাগারে। শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় সদা প্রস্তুত বলিপাড়া ব্যাটালিয়ন বিজিবি। কালিয়াকৈরে বেগম সুফিয়া মডেল হাই স্কুলে বার্ষিক অভিভাবক দিবস উদযাপন। বেড়ায় হাত ধোয়া দিবস পালিত বেড়ায় যমুনা নদীতে মা-ইলিশ সংরক্ষণ অভিযান

কোনাবাড়ী জরুন এলাকায় লেপতোশকের দোকানে আগুন

নিজস্ব প্রতিবেদক / ২৬৩ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫

গাজীপুরের কোনাবাড়ী জরুন এলাকায় জয় বেডিং স্টোর নামে এক লেপতোশকের দোকানে অগ্নি কাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন
জয় বেডিং স্টোর এর মালিক মোঃ জয়নাল আবেদীন। তবে হতাহতের কোন ঘটনা ঘটেনি।

শুক্রবার (২১ মার্চ) দুপুর ১২ টার সময় মহানগরের জরুন এলাকায় এসট্রো গার্মেন্টসের সামনে জয় বেডিং স্টোরের দোকানে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা এসট্রো গার্মেন্টসের ওয়ার হাউস থেকে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের ওয়ার হাউস পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসার আগেই আগুন নিয়ন্ত্রণে আনেন স্থানীয়রা। তিনি বলেন,প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন সূত্র পাত হতে পারে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর