শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান হলেন মিয়া সাত্তার ইলিশ রক্ষায় যমুনা নদীতে অভিযান; ৪০ হাজার মিটার অবৈধ জাল জব্দ যমুনায় অভিযানে ৮০ হাজার মিটার অবৈধ জাল পুরিয়ে ধ্বংস বেড়ায় সুষ্ঠু ভাবে বিজয়া দশমী সম্পন্ন কাজিপুরে বিষপানে বাবা-মেয়ের আত্মহত্যা। বেড়ায় ড্রেজার দিয়ে বালু তোলায় ৩ জনের কারাদণ্ড সহ ৭ লাখ টাকা জরিমানা। দৈনিক কালবেলার অগ্রযাত্রার চার বছর পূর্তি উপলক্ষে কোনাবাড়ীতে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। গাজীপুর বিআরটিএ দালাল সিন্ডিকেট এর মূল হোতা অফিস প্রধান নুরুল ইসলাম। ওয়ালটন প্লাজা-জিরানী বাজার শাখার আয়োজনে মৃত ক্রেতার পরিবার ও ক্রেতার স্ত্রীকে নগদ এক লাখ টাকা প্রদান।  গাজীপুরে প্রতারণার অভিযোগে সাবেক ইউপি সদস্য  কারাগারে।

কোনাবাড়ী বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন রবিউল হাসান।

রিপোর্টারের নাম : / ৬২ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

কোনাবাড়ী বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন রবিউল হাসান।
নিজস্ব প্রতিবেদকঃ
গাজীপুর মহানগরীর কোনাবাড়ী বাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছে মহানগর ছাত্র দলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মো.রবিউল হাসান রুবেল।
শুভেচ্ছা বার্তায় ছাত্র দলেরসাবেক এই নেতা বলেন, “ঈদুল আজহা আমাদের মাঝে ত্যাগের মহিমা ও ভ্রাতৃত্বের শিক্ষা নিয়ে হাজির হয়। মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানির পাশাপাশি আমাদের মনের সংকীর্ণতা, অহংকার, হিংসা ও বিদ্বেষ কোরবানি দিতে হবে। ত্যাগের এই মহান উৎসব আমাদের জীবনকে সুন্দর ও সার্থক করে তোলে।”
কোনাবাড়ীসহ মহানগরীর ১০ নং ওয়ার্ডের প্রতিটি মানুষের সঙ্গে তাঁর নিবিড় ও আত্মার সম্পর্ক রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এলাকার সর্বস্তরের মানুষের ঘরে ঘরে অনাবিল আনন্দ ও শান্তি বয়ে আসুক এটাই আমার প্রত্যাশা। পবিত্র ঈদ আমাদের সবার মাঝে সম্প্রীতি ও ত্যাগের এক নতুন দিগন্ত উন্মোচন করুক।
তিনি আরও বলেন, ঈদের আনন্দ যেন শুধু নির্দিষ্ট কোনো গণ্ডিতে সীমাবদ্ধ না থাকে। সমাজের অবহেলিত, অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার এবং ত্যাগের প্রকৃত শিক্ষা সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি। একই সাথে তিনি সবার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও নিরাপদ ঈদ যাপন কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর