শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনামঃ
কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক কাজিপুর থানা কম্পাউন্ডে চার বোতল মদসহ আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা

কোনাবাড়িতে মোটরসাইকেলের সাথে রিকশার ধাক্কা, চালককে পিটিয়ে হত্যা

রিপোর্টারের নাম : / ২২৮ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪

গাজীপুর প্রতিবেদকঃ গাজীপুর সিটি করপোরেশন এর  কোনাবাড়িতে মোটর সাইকেলের সাথে অটোরিকশার ধাক্কা লাগায় অটোচালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কাউকে আটক করতে পারিনি পুলিশ।

শনিবার (১৩ এপ্রিল) বিকেল সাড়ে ৫ টার সময় কোনাবাড়ি আমবাগ নছের মার্কেট এলাকায় নৃশংস এই ঘটনা ঘটে।

নিহত হলেন,ঝিনাইদহ জেলার মহেশপুর থানার আলমপুর এলাকার মৃত আলাল উদ্দিনের ছেলে মাসুদ রানা (৩৫)। মাসুদ রানা আমবাগ বৌবাজার এলাকায় জাকির হোসের বাসায় ভাড়ায় বসবাস করে ২ সন্তান ও স্ত্রীসহ বসবাস করে অটোরিকশা চালিয়ে সংসার চালাতেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান,মাসুদ রানা নিজ অটোরিকশায় যাত্রি নিয়ে কোনাবাড়ি থেকে নছের মার্কেট এর উদ্দেশ্যে রওনা হন। পরে নছের মার্কেট মোড়ের কাছে অজ্ঞাতনামা মোটরসাইকেল এর সাথে মাসুদের অটোর ধাক্কা লাগেলে মোটরসাইকেলের চালকসহ ৩ জন আরোহী অটোচালককে এলোপাতাড়ি কিলঘুষি মেরে মারাত্মকভাবে জখম করেন। স্থানীয় লোকজন অটোরিকশা চালক মাসুদকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অটো চালক মাসুদ মৃত্যুর সংবাদ পেয়ে সুকৌশলে মোটর সাইকেলের চালকসহ ৩ জন আরোহী মোটরসাইকেল সহ ঘটনাস্থল হতে পালিয়ে যায়।পরে খবর পেয়ে কোনাবাড়ি থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।

নিহতের স্ত্রী সেলিনা আক্তার বলেন,আমার স্বামী মাসুদ রানাকে মোটরসাইকেলে এসে১০ থেকে ১৫ জন যুবক পিটি হত্যা করে। আমি আমার স্বামী হত্যাকারীদের ফাঁসি দাবি করছে।
কোনাবাড়ী মেট্রো থানার ওসি কেএম আশরাফ আলী বলেন, নিহতের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজ উদিন আহমেদ মেডিকেল কলেজ হাসাপতাল মর্গে প্রেরন করেছি। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের জন্য চেষ্টা করছি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর