সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
১১ দলের লংমার্চ ঘিরে নাশকতার আশঙ্কা, সজাগ থাকার আহ্বান সারওয়াত সিরাজ শুক্লার। উল্লাপাড়ায় কোনাগাতী কে,সি, দাখিল মাদ্রাসায় সুধী ও অভিভাবক সমাবেশ উল্লাপাড়ায় বাংলাদেশ ট্রাক – কাভার্ডভ্যান মালিক সমিতির জেলা কার্যালয় উদ্বোধন বিএনপির নাম ভাঙিয়ে দুষ্টমি করলে বা অপ্রপ্রয়াস চালালে তা তুলে ধরুন-ওবায়দুর রহমান চন্দন নিয়ন্ত্রণ হারিয়ে জয়পুরহাট গামী প্রতিমন্ত্রীর গাড়ি খাদে, আহত ১ নারী বেড়ায় শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমী উদ্যোগ বেড়ায় দরিদ্র পরিবারের মাঝে ছাগল বিতরণ সিরাজগঞ্জের সলঙ্গায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বেড়ায় প্রাইভেট কার, মাদক ও নগদ টাকা সহ ৩ মাদক কারবারি গ্রেফতার সিরাজগঞ্জের সলঙ্গায় পানিতে ডুবে মাদরাসাছাত্রের মৃত্যু

কোনাবাড়ি বসত বাড়ীতে আগুন,৯ ঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক / ১২১ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

গাজীপুর মহানগরীর কোনাবাড়ি আমবাগ মধ্যপাড়া বোর্ড ঘর এলাকায় একটি বসত বাড়ীতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ৯ টি রুম পুড়ে ছাই হয়ে যায়।

 

শনিবার (৬ ডিসেম্বর) রাত সাড়ে আটটার সময়  এ অগ্নি কাণ্ডের ঘটনা ঘটে।

 

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানাযায়,শনিবার রাত সাড়ে আটটার সময় কোনাবাড়ি আমবাগ মধ্যপাড়া বোর্ডঘর এলাকায় শাজাহান মিয়ার সেমিপাকা টিনসেট বাসার ভাড়াটিয়া মর্জিনা বেগমের রুম থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। পরে তা মুহুর্তের মধ্যে
আশেপাশের রুম গুলোতে আগুন ছড়িয়ে পড়লে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়।

 

খবর পেয়ে কোনাবাড়ি মর্ডান ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

 

কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে আমাদের কোনাবাড়ি মর্ডান ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে এবং এক ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

 

তিনি আরো জানান,আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় হতাহতের কোন ঘটনা ঘটেনি বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর