মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনামঃ
উল্লাপাড়ায় লাগামহীন থ্রি – হুইলার স্ট্যান্ডের সিরিয়াল পেতে সড়কে বেপরোয়া প্রতিযোগিতা ৪০ বছর ধরে বাঁশের সাঁকোই একমাত্র ভরসা।  গ্রামীণফোন একাডেমিতে ৪ লাখ নিবন্ধন, চাহিদার শীর্ষে এআই কোর্স। কাজিপুরে অসাধু সার বিক্রেতার অর্থদন্ড।  ১১ দলের লংমার্চ ঘিরে নাশকতার আশঙ্কা, সজাগ থাকার আহ্বান সারওয়াত সিরাজ শুক্লার। উল্লাপাড়ায় কোনাগাতী কে,সি, দাখিল মাদ্রাসায় সুধী ও অভিভাবক সমাবেশ উল্লাপাড়ায় বাংলাদেশ ট্রাক – কাভার্ডভ্যান মালিক সমিতির জেলা কার্যালয় উদ্বোধন বিএনপির নাম ভাঙিয়ে দুষ্টমি করলে বা অপ্রপ্রয়াস চালালে তা তুলে ধরুন-ওবায়দুর রহমান চন্দন নিয়ন্ত্রণ হারিয়ে জয়পুরহাট গামী প্রতিমন্ত্রীর গাড়ি খাদে, আহত ১ নারী বেড়ায় শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমী উদ্যোগ

কোনাবাড়ীতে কভার্ডভ্যানের ধাক্কায় রিক্সা চালকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ / ৪০৪ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২

গাজীপুরের কোনাবাড়ীতে কভার্ডভ্যানের ধাক্কায় অজ্ঞাত (৪০) এক রিক্সা চালকের মৃত্যু হয়েছে।
সোমবার দুপুর সাড়ে ১২ টা সময় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে কোনাবাড়ী ফ্লাইওভারের উপরে এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় ঘটনাস্থল থেকে কাভার্ড ভ্যান চালক বিজয় (১৮) কে আটক করেছে কোনাবাড়ী থানা পুলিশ।

পুলিশ জানায়,দুপুরে ওই রিক্সা চালক মৌচাক থেকে কড্ডার দিকে আসতেছিলো। পথিমধ্যে কোনাবাড়ী ফ্লাইওভারে পৌছালে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একটি কভার্ড ভ্যান পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই রিক্সা চালকের মৃত্যু হয়।
পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ফ্লাইওভার উপর থেকে নিহতের লাশ উদ্ধার করে।

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান লিটন জানান, অজ্ঞাত রিকশাচালকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কভার্ডভ্যান চালকে আটক করা হয়েছে এবং কভার্ডভ্যানটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর