বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জের সলঙ্গায় ৫ শতাধিক গাছের চারা বিতরণ ​বেড়ায় ১৭ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস গাজীপুরে ১৮ লাখ টাকার গাঁজাসহ গ্রেফতার-১। সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আম ব্যবসায়ী নিহত গাজীপুর জেলা যুবলীগের সভাপতি সেলিম আজাদ,সম্পাদক আশরাফুল।  সিরাজগঞ্জের সলঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা কাজিপুরে মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা হানিট্র্যাপের ফাঁদে সর্বস্ব হারাচ্ছেন অনেকে, বাড়ছে সামাজিক অবক্ষয়ের শঙ্কা দুটি পা নেই, তবু থামেনি জীবনযুদ্ধ দুই হাতে নৌকা টেনে চার সদস্যের সংসার চালান আলাউদ্দিন গাজীপুরে পরিত্যক্ত পিকআপ ভ্যান থেকে ৩০ কেজি গাঁ/জা উদ্ধার।

কোনাবাড়ীতে ঝুটের গোডাউনের আগুন নিয়ন্ত্রণে 

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ / ৩৬৪ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২

গাজীপুর সিটি করপোরেশন এর  কোনাবাড়ীতে ঝুটের গোডাউনে লাগা আগুন প্রায় পাঁচ ঘন্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে এসেছে। চলছে ড্রামপিং এর কাজ। রোববার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৭ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। 
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, শনিবার দিনগত রাতে পৌনে দুইটার সময়  সেলিম হোসেনর ঝুটের গোডাউনে আগুনের সূত্রপাত হয়। পরে খবর পেয়ে ডিবিএল থেকে প্রথমে দু’টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। এরপর জয়দেবপুর ও কালিয়াকৈর থেকে আরও চারটি ইউনিট ঘটনাস্থলে এসে  আগুন নেভানোর কাজে যোগ দেয়। ততক্ষণ  চারটি গোডাউনে আগুন ছড়িয়ে পড়ে।  আগুনে বিপুল পরিমাণ পরিত্যক্ত মালামাল ও গুদামে থাকা ঝুট পুড়ে গেছে।
ফায়ার সার্ভিসে উপ-পরিচালক আব্দুল্লাহ আল-আরেফিন জানান, পানির সংকট থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়। তাৎক্ষণিক ভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে গোডাউন মালিকের দাবি, ১৫ কোটি টাকার মালামাল পুড়ে গেছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর