মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
গাজীপুর জেলা যুবলীগের সভাপতি সেলিম আজাদ,সম্পাদক আশরাফুল।  সিরাজগঞ্জের সলঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা কাজিপুরে মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা হানিট্র্যাপের ফাঁদে সর্বস্ব হারাচ্ছেন অনেকে, বাড়ছে সামাজিক অবক্ষয়ের শঙ্কা দুটি পা নেই, তবু থামেনি জীবনযুদ্ধ দুই হাতে নৌকা টেনে চার সদস্যের সংসার চালান আলাউদ্দিন গাজীপুরে পরিত্যক্ত পিকআপ ভ্যান থেকে ৩০ কেজি গাঁ/জা উদ্ধার। উল্লাপাড়া ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়মের অভিযোগ ; ২৩২ গ্রামের বদলে মিলছে মাত্র ১৭ থেকে ৩২ গ্রাম মাংস সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন যমুনার ভাঙনে বিলীন জনবসতি; ঝুঁকিপূর্ণ দুটি সরকারি বিদ্যালয়  কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যাওয়া সেই নারী বন্দি গ্রেপ্তার।

কোনাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত 

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ / ৪২৩ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২

গাজীপুরের কোনাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় একরামুল হক (৩৫) নামে এক পথচারীর মৃত্যুর ঘটনা ঘঠেছে বৃহস্পতিবার (৬ অক্টোবর) ভোরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। নিহত একরামূল কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার পলাশপুর গ্রামের বাসিন্দা। তিনি কোনাবাড়ী এলাকায় ভাড়া বাসায় থেকে দেওলিয়াবাড়ী ক্লাসিক ম্যালামাইন ইন্ডাস্ট্রি লিমিটেডে মেশিন অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। 

পুলিশ ও স্থানীয়রা জানান,বৃহস্পতিবার  সকালে আনুমানিক সাড়ে ৫  টার সময় গাজীপুর চৌরাস্তা থেকে উত্তর বঙ্গের দিকে যাচ্ছিলো চিনি বোঝাই একটি  ট্রাক। কোনাবাড়ী ফ্লাইওভারের পূর্ব পাশে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং এর সাথে ধাক্কা লাগলে ট্রাকটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থল থেকে চালক ও সহকারীকে  আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে দুপুর পৌনে দুইটা সময় ট্রাক থেকে চিনি নামানোর সময় বস্তার নিচে চাপা পরা অবস্থায় একটি লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জিএমপি কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মাইকেল বণিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন,লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর