সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন

কোনাবড়ীতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক / ২৯ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ৮ মার্চ, ২০২৬

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ীতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ মার্চ) মহানগরীর কোনাবড়ী থানাধীন  হরিণাচালা এলাকায় হাফিজ উদ্দিন মাতব্বর জামে মসজিদ এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেন স্থানীয় বাসিন্দা বাবুল হোসেন।

এসময় উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোঃ ইসমাইল হোসেন, বিশিষ্ট সমাজ সেবক হাসান উদ্দিন ভান্ডারী,কোনাবাড়ী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মোঃ ফরহাদ হোসেন, গাজীপুর মহানগর কৃষক দলের আহবায়ক সদস্য মোঃ জহিরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বাবুল হোসেন বলেন, আমার বাবা-মার রুহের মাগফেরাত কামনায় মাদ্রাসার ছাত্র, স্থানীয় বাসিন্দা ও অসহায়দের নিয়ে আজকের এ আয়োজন।
দোয়া পরিচালনা করেন,হাফিজ উদ্দিন মাতব্বর জামে মসজিদের খতিব মাওলানা আল-আমিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর