মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক কাজিপুর থানা কম্পাউন্ডে চার বোতল মদসহ আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা সিরাজগঞ্জের সলঙ্গায় সরকারি পুকুর দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন লালমনিরহাটের ট্রাকের ধাক্কায় অটোরিকশা তিন যাত্রী নিহত, আহত ৭জন কোথায় আছে মিরা, বেঁচে আছে তো? নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধারের আকুতি বাবার পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল যুবকের জয়পুরহাটে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত বেড়ায় ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জে রহিমিয়া এতিমখানা মাদরাসায় ছাত্র-ছাত্রীদের মাঝে পোষাক বিতরণ অনুষ্ঠিত

কামরুল হাসান রুবেল,স্টাফ রিপোর্টারঃ / ৪৩৪ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ২৩ জানুয়ারি, ২০২৩

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী রহিমিয়া এতিমখানা মাদ্রাসায় হোসনেয়ারা হোসাইন স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ছাত্র-ছাত্রীদের মাঝে পোষাক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ জানুয়ারী) সকাল ১০ টায় মাদ্রাসা প্রাঙ্গনে প্রতিষ্ঠানের সভাপতি মোঃ রফিক খাঁনের সভাপতিত্বে ও চরপার্বতী ২ নং ওয়ার্ড মেম্বার ও মাদ্রাসা সেক্রেটারী এনামুল হকের সঞ্চালনায় বিশিষ্ট সমাজ সেবক ও আমেরিকান প্রবাসী মোঃ ইকবাল হোসেন এর সার্বিক সহযোগিতায় এ পোষাক বিতরণ অনুষ্ঠিত হয়।

পোষাক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চরপার্বতী ইউনিয়ন চেয়ারম্যান মাওঃ কাজী মোহাম্মদ হানিফ,চরহাজারী ইউনিয়ন চেয়ারম্যান মহিউদ্দিন সোহাগ,সাবেক ভারপ্রাপ্ত চরপার্বতী ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আবু তাহের,সাবকে চরপার্বতী ইউনিয়ন চেয়ারম্যান মোজাম্মেল হোসেন কামরুল।

এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,বিশিষ্ট সমাজ সেবক ও আমেরিকান প্রবাসী তৌফিকুল ইসলাম তারেক, রহিমিয়া এতিমখানা মাদ্রাসা পরিচালনা কমিটির সদম্য মোঃ আলী খাঁন,সদস্য ইন্জিনিয়ার আবদুল হালিম,বিশিষ্ট সমাজ সেবক নূরউদ্দিন নুরমিন,রহিমিয়া এতিমখানা মাদ্রাসার প্রধান শিক্ষিক হাফেজ মাওঃ আসিকুর রহমান,মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য ও বিশিষ্ট সাংবাদিক কামরুল হাসান রুবেল বিশিষ্ট সমাজ সেবক মাঈনুদ্দিন সেলিম সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

অনুষ্ঠান শেষে বিশিষ্ট সমাজ সেবক ও আমেরিকান প্রবাসী মোঃ ইকবাল হোসেন এর অর্থায়নে মাদ্রাসার সকল ছাত্র-ছাত্রীদের হাতে পোষাক তুলেদেন নেতৃবৃন্দ।

এসময় নতুন পোষাক পেয়ে সন্তানদের আনন্দিত হতে দেখে একাধিক অভিভাবক সংস্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর