শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রকাশিত সংবাদের প্রতিবাদ সিরাজগঞ্জের সলঙ্গায় ৫ শতাধিক গাছের চারা বিতরণ ​বেড়ায় ১৭ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস গাজীপুরে ১৮ লাখ টাকার গাঁজাসহ গ্রেফতার-১। সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আম ব্যবসায়ী নিহত গাজীপুর জেলা যুবলীগের সভাপতি সেলিম আজাদ,সম্পাদক আশরাফুল।  সিরাজগঞ্জের সলঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা কাজিপুরে মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা হানিট্র্যাপের ফাঁদে সর্বস্ব হারাচ্ছেন অনেকে, বাড়ছে সামাজিক অবক্ষয়ের শঙ্কা দুটি পা নেই, তবু থামেনি জীবনযুদ্ধ দুই হাতে নৌকা টেনে চার সদস্যের সংসার চালান আলাউদ্দিন

গাজীপুরের কালিয়াকৈরে পুকুর থেকে মা ও ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ

রিপোর্টারের নাম : / ১৬২ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪

গাজীপুর জেলা সংবাদদাতা: গাজীপুরের কালিয়াকৈরে একটি পুকুর থেকে মা ও এক ছেলে শিশুর লাশ উদ্ধার করেছে কালিয়াকৈর থানা পুলিশ।লাশ দুটির নাম পরিচয় এখনও সনাক্ত পারে করতে পারেনি পুলিশ।

বৃহস্পতিবার (৩১) অক্টোবর) দুপুর সাড়ে বারোটায় উপজেলার মৌচাক তেলির চালা মমির আলীর পুকুর থেকে ভাসমান অবস্থায় লাশ দুটি উদ্ধার করা হয়।

এ সময় নিহত ওই নারীর পরনে ছিল নীল রঙের থ্রিপিস এবং ওই শিশুটির পরনে ছিল হলুদ রঙের টি শার্ট।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুর বারোটায় স্থানীয় শিশুরা মমির আলী হাজির পুকুর পাড়ে খেলা করছিল। খেলার একপর্যায়ে শিশুরা দেখতে পায় পুকুরের দুটি লাশ ভাসছে তখন তারা চিৎকার চেঁচামেচি করলে স্থানীয়রা পুকুর পাড়ে ছুটে এসে দেখতে পায় পুকুরে মা এবং এক শিশুর লাশ আসছে তখন তারা ৯৯৯ মাধ্যমে পুলিশের খবর দিলে কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে এসে পুকুর থেকে লাশ দুটি উদ্ধার করে।

মোঃ কলম মিয়া নামের এক প্রত্যক্ষদর্শী জানান,স্থানীয় বাচ্চারা পুকুর পাড়ে খেলা করতে সময় পুকুরে লাশ দুটো ভাসমান অবস্থা দেখতে পায় পরে ঘটনাস্থলে গিয়ে লাশ দুটো দেখে পুলিশে খবর দিলে পুলিশ এসে উদ্ধার করে নিয়ে যায়।

কালিয়াকৈর থানা মৌচাক পুলিশ ফাড়ির পরিদর্শক মহিদুল ইসলাম জানান,ট্রিপল লাইনে মাধ্যমে দুটি লাশ পাওয়া সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে ভাসমান অবস্থায় দুটি লাস্ট উদ্ধার করেছি তাদের মধ্যে একজন নারী আর একজন শিশু ছেলে রয়েছে তাদের নাম পরিচয় এখনও সনাক্ত করা সম্ভব হয়নি।তবে ঠিক কী কারণে তাদের মৃত্যু হয়েছে তার সঠিক কারণ এখনো জানা সম্ভব হয়নি ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পর জানা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর