মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্বপ্ন থেকে শিখরে: পুলিশ ক্যাডারে প্রথম হওয়া আনসার সদস্যের সন্তানকে সংবর্ধনা। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পার্স চু রি র সময় যুবক আ ট ক।  আনসারের কড়া নজরদারিতে ময়মনসিংহের দুই স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল-চোর আটক। দুর্যোগ ঝুঁকি মোকাবিলায় লামায় আনসার-ভিডিপির গণসচেতনতা অভিযান। আনসারের ডিজিটাল সমন্বয়ে পরিবারের কাছে ফিরলেন মিলি। ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক-এর ইন্তেকালে বাউবির উপাচার্যের গভীর শোক। আনসারের অভিযানে জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে দালাল আটক। উল্লাপাড়ায় অসুস্থ ব্যক্তির পাশে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী আব্দুল মোমিন পাবনায় মাদক, সন্ত্রাসী, চাঁদাবাজ ও দখলবাজ প্রতিরোধে নাগরিক সমাবেশ।  জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে শোক প্রকাশ।

গাজীপুরের কালিয়াকৈরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

রিপোর্টারের নাম : / ২২০ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪

গাজীপুর জেলা সংবাদদাতাঃ গাজীপুরের কালিয়াকৈরে আপন হোসেন নামের মাদকাসক্ত এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে কালিয়াকৈর থানা পুলিশ।

শনিবার (২৪ আগস্ট) সকাল সাড়ে দশটায় উপজেলার সফিপুর এলাকার একটি পরিত্যক্ত বাউন্ডারির লোহার গেইট এর সাথে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

মৃত যুবক মোঃ আপন হোসেন (৩৫) হলেন জামালপুর সদর উপজেলার রশিদপুর মধ্যপাড়া গ্রামের আব্দুল ফজলু মিয়ার ছেলে।মাদকাসক্ত ওই যুবক সফিপুর বাজারের ইয়ামিনের বাসায় সপরিবারে ভাড়ায় বসবাস করে বাসের হেলপারের কাজ করতেন।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, মৃত আপন হোসেন দীর্ঘদিন যাবত মাদকের সাথে জড়িয়ে পড়ায় তার স্ত্রী তাকে ছেড়ে চলে যায়। এতে মানসিক ভাবে ভেঙ্গে পড়ে শুক্রবার দিবাগত রাতের কোন এক সময় আপন হোসেন বাড়ির পাশের একটি পরিত্যক্ত বাউন্ডারির লোহার গেইট এ গলায় ওড়না পেচিয়ে ঝুলে আত্মহত্যা করেন।পরে শনিবার সকালে রাসেল মিয়া নামের এক শ্রমিক সকালে হাটতে বের হয়ে আপনকে ঝুলে থাকতে দেখে চিৎকার চেচামেচি করলে লোকজন ছুটে আসে।পরে খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনা স্থলে এসে আপন হোসেনের লাশটি উদ্ধার করে।

কালিয়াকৈর থানা উপ-পরিদর্শক মফিকুল ইসলাম জানান,খবর পেয়ে ঘটনা স্থলে এসে আপন হোসেনের লাশটি উদ্ধার করি। প্রথমিক ভাবে ধারনা করছি এটি আত্মহত্যা। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশটি ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর