বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনামঃ
বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু। নববর্ষে আবৃত্তি প্রতিযোগীতায় জেলায় ২য় স্থান শিবরাম স্কুলের শিক্ষার্থী নুহা বেড়ায় বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন পহেলা বৈশাখ মঙ্গলবার বন্ধ থাকছে বেনাপোলে আমদানি-রপ্তানি কার্যক্রম শিক্ষাক্ষেত্রে একবারই রেজিস্ট্রেশন করতে হবে, এক মুরগী ৩ বার জবাই চলবে না-যশোরে শিক্ষামন্ত্রী। শার্শায় ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা : অভিযুক্ত বৃদ্ধ আটক। এবার ঝিকরগাছায় পিকআপের ধাক্কায় যুবক নিহত। যশোরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন শুরু। সলঙ্গায় এভার গ্রীন দই মিষ্টি ঘর ও আলীম হোটেলে ভোক্তা অধিকারের জরিমানা হেযবুত তাওহীদ কার্যক্রম বন্ধের দাবীতে বিক্ষোভ করছেে উলামায়ে কেরাম ও তৌহিদী জনতা।

গাজীপুরে আগুনে পুড়লো ঝুটের গোডাউন

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ / ১৯৮ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী দেওয়ালিয়া বাড়ি এলাকায় মঙ্গলবার রাতে একটি কারখানার ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে গোডাউনে থাকা মালামাল পুড়ে গেছে।

স্থানীয় ব্যবসায়ী ও ফায়ার সার্ভিসের কর্মীরা জানায়, দেওয়ালিয়া বাড়ি এলাকায় ব্যবসায়ী মোঃ ডালিম হোসেন একটি গোডাউন তৈরি করে সেখানে কারখানার পরিত্যক্ত মালামাল সংগ্রহ করে রাখতেন। মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে ওই গোডাউনের ভিতরে থেকে আগুন জ্বলে ওঠে। মুহূর্তের মধ্যেই আগুন পুরো গোডাউনের ছড়িয়ে পড়ে। এ সময় আশপাশের লোকজন আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে ব্যর্থ হয় এ দমকল বাহিনীকে খবর দেয়। দমকল বাহিনীর তিনটি ইউনিট চেষ্টা চালিয়ে রাত সাড়ে দশটার দিকে আগুন নিয়ন্ত্রণ করে। আগুনে লেলিহান শিখা বন্ধ হয়ে গেলেও গোডাউনের ভিতরে থাকা কাপড়ের ভেতর থেকে ধোয়া বের হচ্ছিল।

সারাবো ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোঃ তাশারফ হোসেন জানান, টিনসেডের একটি ঝুট গুদামে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। পরে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনের ঝুট ও টিনশেডের গুদাম পড়ে গেছে। তাৎক্ষণিক আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর