শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান হলেন মিয়া সাত্তার ইলিশ রক্ষায় যমুনা নদীতে অভিযান; ৪০ হাজার মিটার অবৈধ জাল জব্দ যমুনায় অভিযানে ৮০ হাজার মিটার অবৈধ জাল পুরিয়ে ধ্বংস বেড়ায় সুষ্ঠু ভাবে বিজয়া দশমী সম্পন্ন কাজিপুরে বিষপানে বাবা-মেয়ের আত্মহত্যা। বেড়ায় ড্রেজার দিয়ে বালু তোলায় ৩ জনের কারাদণ্ড সহ ৭ লাখ টাকা জরিমানা। দৈনিক কালবেলার অগ্রযাত্রার চার বছর পূর্তি উপলক্ষে কোনাবাড়ীতে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। গাজীপুর বিআরটিএ দালাল সিন্ডিকেট এর মূল হোতা অফিস প্রধান নুরুল ইসলাম। ওয়ালটন প্লাজা-জিরানী বাজার শাখার আয়োজনে মৃত ক্রেতার পরিবার ও ক্রেতার স্ত্রীকে নগদ এক লাখ টাকা প্রদান।  গাজীপুরে প্রতারণার অভিযোগে সাবেক ইউপি সদস্য  কারাগারে।

গাজীপুরে ইসরায়েলি আগ্রাসান বিরোধী মিছিল থেকে গার্মেন্টস ও ব্যবসা প্রতিষ্ঠানে হামাল ও ভাংচুর

নিজস্ব প্রতিবেদক / ৩৮২ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

ইসরায়েলি পণ্য বর্জনের দাবি করে গাজীপুরে বিভিন্ন এলাকায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুর এর ঘটনা ঘঠেছে। এসময় কোনাবাড়ী ও কাশিমপুরে কয়েকটি পোশাক কারখানায়ও হামলা চালায় বিক্ষোভ কারীরা। এসময় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে প্রায় দুই ঘন্টা যানচলাচল বন্ধ থাকে।

শনিবার (১২ এপ্রিল) মার্চ ফর গাজা এর প্রতি সংহতি জানিয়ে গাজীপুরের কোনাবাড়ী,কাশিমপুর, কালিয়াকৈর, টঙ্গী,বোর্ড বাজারসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল করে হাজার হাজার পোশাক শ্রমিকরা।

সকালে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে শান্তি পূর্ণ মিছিল করলেও বিকেলে কোনাবাড়ী এলাকায় স্ট্যান্ডার্ড স্টিচেস ওভেন লিমিটেড, কনকর্ড নিটিং এন্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং কাশিমপুরে ডিবিএল গ্রুপের মাইমুন ও মতিন গার্মেন্টস খোলা রাখায় ইসরায়েলি আগ্রাসান বিরোধী মিছিল থেকে হামলা ও ভাংচুর চালায়।

কোনাবাড়ীতে বাটা শো-রুম, আজওয়া,পিজ্জা হল, এপেক্স,সপ্ন সুপার সফ,বিউটি সুইট মিটসহ প্রায় ১৫ থেকে ২০ টি দোকানে হামালা ও ভাংচুর চালায়।

পরে বিক্ষুব্ধ শ্রমিকরা কোনাবাড়ীতে আবাসিক হোটেল রেইনবো ও মুনে হামলা ও ভাংচুর চালায়। এসময় রেইনবো হোটেল থেকে পিছন দরজা দিয়ে কয়েকজন যৌনকর্মী দৌড়ে পালিয়ে যায়। পালানোর সময় একজন যৌনকর্মীকে বিক্ষুব্ধ জনতা আটক করে বেদম মারপিট করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

অপরদিকে বিক্ষিপ্ত জনতা মুন হোটেল থেকে আসবাবপত্র বের করে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে আগুন ধরিয়ে দেয়। আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো কোনাবাড়ীতে।

স্ট্যান্ডার্ড স্টিচেস ওভেন লিমিটেড এর এডমিন ম্যানেজার ইউসুফ আলী বলেন,বিকেলে বহিরাগত শ্রমিকরা এসে আমাদের কারখানায় হামালা চালায়। এসময় তিনি বলেন,আমি একটি মিটিংয়ে আছি পরে কথা বলছি বলে ফোন কেটে দেন।

কাশিমপুরে ডিবিএল গ্রুপের এইচ আর জিএম মোঃ নাইমুর রহমান বলেন,বিকেল সাড়ে তিনটার সময় কিছু শ্রমিক দুই নং গেটে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করে। পরে তারা বড় একটি মিছিল নিয়ে এসে আমার কারখানার ভিতরে প্রবেশের চেষ্টা করলে ছুটি ঘোষণা করা হয়। তিনি আরো বলেন, আমাদের মতিন স্পিং মিলস,এবং জিতার মোড়ে মাইমুন লিঃ হামালা ও ভাংচুর চালানো হয়।

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী জোনের সহকারী পুলিশ কমিশনার আবু মোহাম্মদ নাসের আল আমিন বলেন,বিকেলে কোনাবাড়ী ও কাশিমপুরে ইসরায়েলি আগ্রাসান বিরোধী মিছিল থেকে বিক্ষুব্ধ শ্রমিকরা কয়েকটি কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করে। কোনাবাড়ীতে ইসরায়েলি পণ্য বয়কটের দাবি জানিয়ে বেশ কিছু দোকান পাট ও শফিংমলে হামলা ও ভাংচুর চালায় বিক্ষুব্ধ শ্রমিকরা। এসময় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে প্রায় দুই ঘন্টা যানচলাচল বন্ধ থাকে। পরে সেনাবাহিনী ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনলে যানচলাচল স্বাভাবিক হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর