মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্বপ্ন থেকে শিখরে: পুলিশ ক্যাডারে প্রথম হওয়া আনসার সদস্যের সন্তানকে সংবর্ধনা। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পার্স চু রি র সময় যুবক আ ট ক।  আনসারের কড়া নজরদারিতে ময়মনসিংহের দুই স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল-চোর আটক। দুর্যোগ ঝুঁকি মোকাবিলায় লামায় আনসার-ভিডিপির গণসচেতনতা অভিযান। আনসারের ডিজিটাল সমন্বয়ে পরিবারের কাছে ফিরলেন মিলি। ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক-এর ইন্তেকালে বাউবির উপাচার্যের গভীর শোক। আনসারের অভিযানে জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে দালাল আটক। উল্লাপাড়ায় অসুস্থ ব্যক্তির পাশে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী আব্দুল মোমিন পাবনায় মাদক, সন্ত্রাসী, চাঁদাবাজ ও দখলবাজ প্রতিরোধে নাগরিক সমাবেশ।  জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে শোক প্রকাশ।

গাজীপুরে কাঁচামালের বাজারে ভয়াবহ অগ্নি কাণ্ড

নিজস্ব প্রতিবেদক / ২৪০ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫

গাজীপুরে একটি কাঁচামালের বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৯ জানুয়ারি)সকাল ৮ টার সময় মহানগরের ভোগড়া বাইপাস এলাকায় আলহাজ্ব শামসুদ্দিন সরকার কাঁচামালের বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান,সকালে মহানগরীর ভোগড়া বাইপাস এলাকায় একটি কাঁচামালের বাজারে অগ্নি কাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে গাজীপুর চৌরাস্তা মর্ডান ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ১৭ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ৪০০ টি দোকান ঘর এর মধ্যে ১৪ টি দোকান ঘর পুরে যায়।

তিনি আরো বলেন,প্রথমে আগুন অনেক বড় ছিলো। কিন্তু আমাদের ফায়ার সার্ভিসের কর্মীদের প্রচেষ্ঠায় সেটি দীর্ঘয়াতি হতে পারিনি।

উপ-সহকারী পরিচালক বলেন,তাৎক্ষণিক ভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তদন্ত সাপেক্ষে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর