মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনামঃ
পাবনায় হলুদ ক্ষেতে মিলল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত লাশ কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন। বেড়ায়  এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

গাজীপুরে গভীর গজারি বন থেকে অর্ধগলিত অজ্ঞাত এক ব্যক্তির (পুরুষ) লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক / ১৬৯ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬

গাজীপুরে গভীর গজারি বন থেকে অর্ধগলিত অজ্ঞাত (২২) এক ব্যাক্তির (পুরুষ) লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার ভাওয়াল মির্জাপুরের বি কে বাড়ি এলাকার বাঁশরী রিসোর্টের দক্ষিণ পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, দুপুরের দিকে কয়েকজন কিশোর গজারি বনের ভেতর টিকটকের ভিডিও শুটিং করতে যায়। হঠাৎ বাতাসের সাথে তাদের নাকে তীবৃ দুর্গন্ধ আসতে থাকে। পরে কিশোরেরা বনের ভেতরের দিকে এগিয়ে মাটিতে চাপা দেওয়া অবস্থায় লাশটি দেখতে পায়। তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেয়।

শুটিং (টিকটক) করতে যাওয়া কিশোরেরা জানায়, আমরা বিভিন্ন স্থানে ভিডিও শুটিং করি। গজারি বনের ভেতর ঢোকার পর পচা গন্ধ পেয়ে সামনে এগিয়ে দেখি মাটির নিচে এক ব্যাক্তির (পুরুষ) লাশ চাপা দেওয়া রয়েছে। শিয়াল মাটি খুঁড়ে কিছু অংশ খেয়ে ফেলায় লাশটি মাটির উপরে উঠে আসে।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, ৯৯৯ থেকে খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে মাটিচাপা দেওয়া অবস্থায় অর্ধগলিত অজ্ঞাত এক পুরুষের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডেকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ধারণা করছে, এটি একটি হত্যাকাণ্ড এবং দুর্বৃত্তরা অজ্ঞাত ওই ব্যাক্তিকে হত্যা করে ঘটনা আড়াল করার জন্য গজারি বনের ভিতর মাটি চাপা দিয়ে রেখে গেছে। পরিচয় শনাক্তসহ হত্যার রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে। জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে আলামত সংগ্রহ করেছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর