মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্বপ্ন থেকে শিখরে: পুলিশ ক্যাডারে প্রথম হওয়া আনসার সদস্যের সন্তানকে সংবর্ধনা। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পার্স চু রি র সময় যুবক আ ট ক।  আনসারের কড়া নজরদারিতে ময়মনসিংহের দুই স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল-চোর আটক। দুর্যোগ ঝুঁকি মোকাবিলায় লামায় আনসার-ভিডিপির গণসচেতনতা অভিযান। আনসারের ডিজিটাল সমন্বয়ে পরিবারের কাছে ফিরলেন মিলি। ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক-এর ইন্তেকালে বাউবির উপাচার্যের গভীর শোক। আনসারের অভিযানে জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে দালাল আটক। উল্লাপাড়ায় অসুস্থ ব্যক্তির পাশে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী আব্দুল মোমিন পাবনায় মাদক, সন্ত্রাসী, চাঁদাবাজ ও দখলবাজ প্রতিরোধে নাগরিক সমাবেশ।  জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে শোক প্রকাশ।

গাজীপুরে গাড়ীর ধাক্কায় ছোট ভাইয়ের মৃত্যু, আহত বড় ভাই

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ / ১৫৬ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪

গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও একজন। আজ মঙ্গলবার (০১ অক্টোবর) রাত আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, দুই ভাই একসাথে হাত ধরে রাস্তা পারাপার হচ্ছিলো। রাস্তা পারাপারের সময় ময়মনসিংহমুখী একটি দ্রুতগামী গাড়ি তাদেরকে ধাক্কা দেয়। এতে বড় ভাই আহত হয় এবং ছোট ভাই ঘটনাস্থলেই মারা যায়। বড় ভাইকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) অশোক কুমার বর্মণ বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছে। তবে তাদের নাম পরিচয় জানা যায়নি। যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর