বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত তফসিলের আগেই বেড়ায় প্রচারণায় সম্ভাব্য প্রার্থীরা বেড়ায় মাদক কারবারি আটক 

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ শিশুসহ দগ্ধ-২৯

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ / ২১৭ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ১৩ মার্চ, ২০২৪

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক তেলির চালা এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে শিশুসহ অন্তত ২৯ জন দগ্ধ হয়েছে। আহত হয়েছেন আরো অনেকে। আজ বুধবার সন্ধ্যা ৬ টার দিকে টপ স্টার পোশাক কারখানার পাশে শফিক খান এর বসতবাড়ীতে এ দূর্ঘটনা ঘটে।

আহতরা হলেন,নাদিম (২২),নিরব (১০), মিরাজ (১৮),তারেক রহমান (১৮), মোন্নাফ (১৭),সোলায়মান (৯),লালন (২৩), নয়ন (৮),শিল্পী (৩০), আরিফুল ইসলাম (২১),সুমন (২৬),মাইদুল ইসলাম (২৭), সফুরা( ৯),রাব্বি (১৪),উর্মিতা (২২),সাদিয়া খাতুন (১৮),জহিরুল (২৯),আরিফ (৪০),রতনা বেগম (৪০),তাইয়েবা (৩),মুনসুর আলী (৩০),নূর নবী (৩),রহিমা (৩),কবির (৩০),খাদিজা (৪৫),তাওহীদ (৭),সোলেমান( ৪০),মশিউর (২২) এবং লাদেন (২২)।

এদের মধ্যে দুই শিশুসহ তিনজন আইসিইউতে ভর্তি আছেন।

কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ আশরাফ জানান,খবর পেয়ে ঘটনাস্থলে এসে কাউকে পাইনি। তবে শুনেছি অনেকেই দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন,প্রথমে গ্যাস সিলিন্ডার থেকে আগুনে সূত্রপাত হয়। তথ্য সংগ্রহ করছি পরবর্তীতে বিস্তারিত জানা যাবে ঠিক কতজন দগ্ধ হয়েছে।

কোনাবাড়ী ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর ম্যানেজার রফিকুল ইসলাম জানান, ইফতারের আগে তিনজন দগ্ধ রোগী এসেছিল তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

কোনাবাড়ী পপুলার হসপিটাল এর স্টাফ জাহিদ জানান,সিলিন্ডার গ্যাস বিস্ফোরণের দগ্ধ প্রায় ১৫/২০ জনের অধিক রোগী এসেছিল। তাদের সবার শরীরের ৬০ থেকে ৭০% পুড়ে গেছে। পরে তাদের গেট থেকেই অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর