শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রকাশিত সংবাদের প্রতিবাদ সিরাজগঞ্জের সলঙ্গায় ৫ শতাধিক গাছের চারা বিতরণ ​বেড়ায় ১৭ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস গাজীপুরে ১৮ লাখ টাকার গাঁজাসহ গ্রেফতার-১। সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আম ব্যবসায়ী নিহত গাজীপুর জেলা যুবলীগের সভাপতি সেলিম আজাদ,সম্পাদক আশরাফুল।  সিরাজগঞ্জের সলঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা কাজিপুরে মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা হানিট্র্যাপের ফাঁদে সর্বস্ব হারাচ্ছেন অনেকে, বাড়ছে সামাজিক অবক্ষয়ের শঙ্কা দুটি পা নেই, তবু থামেনি জীবনযুদ্ধ দুই হাতে নৌকা টেনে চার সদস্যের সংসার চালান আলাউদ্দিন

গাজীপুরে গ্যাস সিলেন্ডার বিস্ফোরণে স্বামী স্ত্রীসহ দগ্ধ-৪

নিজস্ব প্রতিবেদকঃ / ১৬৭ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪

গাজীপুর সিটি করপোরেশন এর কাশিমপুরের বাঘবাড়ি এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারীসহ চারজন দগ্ধ হয়েছেন। রোববার (১৭ নভেম্বর) ভোর রাতে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- মো. তানজিল (২২), রাব্বি (২০), শামসুল হক (৬৫) ও রোজিনা হক (৪৯)।

পরে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন এন্ড প্লাস্টিক সার্জারির জরুরি বিভাগে ভর্তি করা হয়। বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন কাশিমপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নাহিদ ইসলাম।

পুলিশ ও স্থানীয়রা জানান,গাজীপুরের কাশিমপুরে
বাঘবাড়ি এলাকায় গ্যাস সিলেন্ডার বিস্ফোরণে রোববার (১৭ নভেম্বর) ভোর রাতে চারজন দগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরবর্তীতে শামসুল হক ও রোজিনা হক চিকিৎসা নিয়ে বাসায় চলে আসেন।

গাজীপুর মেট্রোপলিটন কাশিমপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নাহিদ ইসলাম জানান, গ্যাস সিলেন্ডার বিস্ফোরণে চারজন দগ্ধ হয়েছে। এর মধ্যে শামসুল ও রোজিনা হক স্বামী স্ত্রী। রাব্বি ও তানজিল পেশায় স্যানেটারী মিস্ত্রি। এদের মধ্যে তানজিল ও রাব্বি বেশি দগ্ধ হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর