সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
কোনাবাড়ীতে ঝুট গোডাউনে লাগা আগুন এক ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে। কোনাবাড়ীতে ঝুট গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট। কাজিপুরে খাবার হোটেলে ৫ হাজার টাকা অর্থদণ্ড গাজীপুরে ইন্টারন্যশনাল ক্লাসিক কম্পোজিট কারখানা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা। দেশ চালাতে ব্যর্থ সরকার, গণভোটের রায়ও বাতিল করেছে: এমপি রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বাঘের আক্রমণে নারীসহ আহত-৩ বাঘ তাড়াতে বিজিবির ফাঁকা গুলি পদ্মা ব্যারেজ প্রকল্পের কাজের উদ্বোধন জানুয়ারিতে, পাবনায় পানিসম্পদ মন্ত্রী ভয়েস অব কাজিপুরের নয়া সভাপতি শাহিন সম্পাদক মজিদ কাজিপুরের চরাঞ্চলে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু সিরাজগঞ্জের রামকৃষ্ণপুরে চেয়ারম্যান প্রার্থী মতিয়ার রহমান সাবানের মতবিনিময় সভা

গাজীপুরে চুরি যাওয়া মালামাল উদ্ধার করলো সিআইডি।

নিজস্ব প্রতিবেদক / ১৫৯ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

গাজীপুরের কালিয়াকৈরে ইন্টারস্টফ এপারেলস লিমিটেড এর স্যাম্পল সেকশন হতে চুরি যাওয়া ডেক্সটপ কম্পিউটিার, ল্যাপটপ, মনিটর ও কম্পিউটার সরঞ্জাম ও নগদ টাকা সহ রিয়াদুল ইসলাম সিয়াম নামে একজন কে গ্রেফতার করেছে সিআইডি গাজীপুর ও মেট্রো।

 

গত ১৩ মার্চ রাত্রে এ ঘটনা ঘটে। পরে কারখানা কর্তৃপক্ষ কালিয়াকৈর থানা একটি অভিযোগ দায়ের করেন এবং জেলা সিআইডি অফিস কে অবগত করেন।

অভিযোগের প্রেক্ষিতে সিআইডি গাজীপুর ও মেট্রো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ঘটনাস্থল পরিদর্শন ও ছায়া তদন্তকালে তথ্য-প্রযুক্তি বিশ্লেষণের মাধ্যমে অত্র প্রতিষ্ঠানে কর্মরত রিয়াদুল ইসলাম সিয়াম কে জিজ্ঞাসাবাদ করে উক্ত ঘটনায় তার জড়িত থাকার তথ্য পাওয়া যায় সিআইডি কর্মকর্তারা।
পরে গত বৃহস্পতিবার রাতে অভিযুক্ত রিয়াদুল ইসলাম সিয়ামের দেখানোর মতে চুরি যাওয়া ডেক্সটপ কম্পিউটিার, ল্যাপটপ, মনিটর ও কম্পিউটার সরঞ্জাম ও নগদ ২২ হাজার ১০ টাকা তার বাসা থেকে উদ্ধার করে সিআইডি গাজীপুর ও মেট্রো কর্মকর্তারা।

 

এছাড়া অভিযোগ রয়েছে গ্রেফতারকৃত রিয়াদুল ইসলাম সিয়াম দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তির আইডি, ক্রেডিট কার্ড হ্যাক করে অর্থ আত্মসাৎ করে আসছিল। এরই পরিপ্রেক্ষিতে তার কাছ থেকে ৬টি ক্রেডিট কার্ড উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত রিয়াদুল ইসলাম সিয়াম কে আসামি করে কালিয়াকৈর থানায় মামলা রুজু করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর