শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কোনাবাড়ীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। বিদ্যালয়ের বাউন্ডারি ওয়ালের কাজ শেষ না করেই বিল নিয়ে ঠিকাদার উধাও; বাড়ছে মাদকসেবীদের উপদ্রব।  সিরাজগঞ্জের সলঙ্গায় সর্বধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত স্বপ্ন থেকে শিখরে: পুলিশ ক্যাডারে প্রথম হওয়া আনসার সদস্যের সন্তানকে সংবর্ধনা। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পার্স চু রি র সময় যুবক আ ট ক।  আনসারের কড়া নজরদারিতে ময়মনসিংহের দুই স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল-চোর আটক। দুর্যোগ ঝুঁকি মোকাবিলায় লামায় আনসার-ভিডিপির গণসচেতনতা অভিযান। আনসারের ডিজিটাল সমন্বয়ে পরিবারের কাছে ফিরলেন মিলি। ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক-এর ইন্তেকালে বাউবির উপাচার্যের গভীর শোক। আনসারের অভিযানে জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে দালাল আটক।

গাজীপুরে ছেলের হাতে বাবা খুন 

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ / ২২৫ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্বচান্দরা এলাকায় গত রোববার রাতে ছেলের ভাড়া বাসায় বেড়াতে এসে খূন হলেন বৃদ্ধ বাবা মোঃ মুজাফফর  হোসেন আনু (৬০)। এঘটনায় নিহতের ছেলে সোহেল মিয়া পলাতক রয়েছেন।
পুলিশ নিহতের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসাপাতাল মর্গে প্রেরণ করেছে। নিহত বৃদ্ধ হলেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বেউর গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে। অভিযুক্ত ছেলে নিহতের সেজো ছেলে সোহেল রানা (২৭)। সে ও তার বড় বোন মিনি আক্তারের সাথে  ওই এলাকার শওকত হোসেনের বাড়ির তিন তলার একটি ভাড়া বাসা থেকে  এপেক্স নামক একটি পোশাক তৈরির কারখানায় ডাইং সেকশনে  কর্মরত ছিল।
পুলিশ, এলাকাবাসী ও নিহতের পরিবারের সদস্যরা জানান, গত দুই সপ্তাহ আগে নিহত মোজাফফর হোসেন আনু গাইবান্ধার গ্রামের বাড়ী থেকে ছেলের বাসায় বেড়াতে আসেন।  পারিবারিক কলহের ঘটনার জের ধরে রাতে একটি ধারালো দা দিয়ে বাবা মোঃ মোজাফ্ফর হোসেন আনুকে কুপিয়ে রক্তাক্ত জখম করে ছেলে সোহেল মিয়া। এসময় মোঃ মোজাফ্ফর হোসেন আনুর ডাক চিৎকারে অন্য রুমের লোকজন গিয়ে উদ্ধার করেন। এ খবর পেয়ে নিহতের বড় মেয়ে মিলি আক্তার বাসায় এসে বাবাকে শেখ ফজিলাতুননেছা মুজিব কেপিজে বিশেয়াত হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন।  সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোঃ মোজাফ্ফর হোসেন আনুকে মৃত ঘোষনা করেন।
নিহতের মেজো মেয়ে মিনি আক্তার বলেন, আমারা দুই ভাই বোন এখানে ভাড়া থেকে স্থানীয় কারখানায় চাকুরী করি। গত দুই সপ্তাহ আগে আমার বাবা আমাদের বাসায় বেড়াতে আসে। আমাদের কোন পারিবারিক ঝগড়া নেই কিন্তু আমার ভাই কেন এ ঘটনা ঘটালো বুঝতে পারছি না। আমার ভাই কেন এমন কান্ড ঘটালো বুঝতে পারছিনা ।
এ ঘটনায় কালিয়াকৈর থানার ওসি (তদন্ত ) সাব্বির রহমান বলেন, নিতের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসাপাতাল মর্গে  প্রেরণ  করা হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে আপেল মিয়া বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। অভিযুক্ত ছেলে সোহেল মিয়াকে গ্রেপ্তার করার জন্য অভিযান অব্যহত রেখেছি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর