বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু। নববর্ষে আবৃত্তি প্রতিযোগীতায় জেলায় ২য় স্থান শিবরাম স্কুলের শিক্ষার্থী নুহা বেড়ায় বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন পহেলা বৈশাখ মঙ্গলবার বন্ধ থাকছে বেনাপোলে আমদানি-রপ্তানি কার্যক্রম শিক্ষাক্ষেত্রে একবারই রেজিস্ট্রেশন করতে হবে, এক মুরগী ৩ বার জবাই চলবে না-যশোরে শিক্ষামন্ত্রী। শার্শায় ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা : অভিযুক্ত বৃদ্ধ আটক। এবার ঝিকরগাছায় পিকআপের ধাক্কায় যুবক নিহত। যশোরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন শুরু। সলঙ্গায় এভার গ্রীন দই মিষ্টি ঘর ও আলীম হোটেলে ভোক্তা অধিকারের জরিমানা হেযবুত তাওহীদ কার্যক্রম বন্ধের দাবীতে বিক্ষোভ করছেে উলামায়ে কেরাম ও তৌহিদী জনতা।

গাজীপুরে ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নি কাণ্ড 

নিজস্ব প্রতিবেদক / ১৪৭ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ী আমবাগ  বাবুর্চি মোড় এলাকায় একটি ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নি কাণ্ডের ঘটনা ঘঠেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট।
বুধবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৬ টার দিকে এ অগ্নি কাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর মোঃ সাইফুল ইসলাম।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে ৬ টার দিকে মহানগরীর আমবাগ বার্বুচি মোড়ে বাহারের ঝুটের গোডাউন থেকে আগুনের সূত্র পাত হয়। পরে তারা প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে৷ তবে আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে কোনাবাড়ী মর্ডাণ ফায়ার সার্ভিসের ২ ইউনিট ও চৌরাস্তা ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস  ইন্সপেক্টর মোঃ সাইফুল ইসলাম বলেন, ঝুটের গোডাউনে আগুন লেগেছে। আমাদের মোট ৪ টা ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে৷ তিনি বলেন আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষ বলা যাবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর