বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত তফসিলের আগেই বেড়ায় প্রচারণায় সম্ভাব্য প্রার্থীরা বেড়ায় মাদক কারবারি আটক 

গাজীপুরে ট্রাক চাপায় রিকশা চালকের মৃত্যু 

রিপোর্টারের নাম : / ১৯৩ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

গাজীপুর জেলা সংবাদদাতাঃ
গাজীপুরের শ্রীপুরে ডাম ট্রাক চাপায় সুজন মিয়া (৩২) এক রিকশা চালকের মৃত্যু হয়েছে। নিহত সুজন মিয়া কেওয়া পশ্চিম খন্ড কড়ইতলা গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ৮ টার সময় মাওনা প্রশিকা মোড় ফায়ার সার্ভিস ও সিভিল স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন শ্রীপুর মডেল থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা ওসি মো.আকবর আলী খান।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, মাওনা প্রশিকা মোড় ফায়ার সার্ভিস ও সিভিল স্টেশনের সামনে শ্রীপুর হতে কালিয়াকৈর রোডে যাওয়ার পথে পিছন থেকে অটোরিকশাকে  ড্রাম ট্রাক ধাক্কা দিলে অটো চালক ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে।
এ বিষয়ে শ্রীপুর মডেল থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা ওসি মো. আকবর আলী খান জানান, ঘাতক ড্রাম ট্রাকটিকে স্থানীয় লোকজন আটক করেছে। তবে ট্রাকের ড্রাইভার সুকৌশলে পালিয়ে যায়। তিনি আরো বলেন,লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে  আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর