বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক কাজিপুর থানা কম্পাউন্ডে চার বোতল মদসহ আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা সিরাজগঞ্জের সলঙ্গায় সরকারি পুকুর দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন লালমনিরহাটের ট্রাকের ধাক্কায় অটোরিকশা তিন যাত্রী নিহত, আহত ৭জন কোথায় আছে মিরা, বেঁচে আছে তো? নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধারের আকুতি বাবার পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল যুবকের জয়পুরহাটে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত বেড়ায় ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

গাজীপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ,গাড়ী ভাংচুর ও অগ্নি সংযোগ

নিজস্ব প্রতিবেদক / ২৭৫ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫

গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুরে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। বুধবার (২২ জানুয়ারি) বিকেল ৪ টার সময় মহানগরীর কাশিমপুর থানাধীন সারাবো এলাকায় অবস্থিত বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে এ বিক্ষোভ করেন। এসময় উভয় পাশে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। ভোগান্তিতে হাজারো মানুষ ও আটকে থাকা গাড়ির চালকসহ যাত্রীরা।

পুলিশ, শ্রমিক ও স্থানীয় সূত্রে জানাযায়,বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা বন্ধ হয়ে যাওয়া ২১ টি কারখানা খুলে দেওয়ার দাবিতে মঙ্গলবার (২১ জানুয়ারি) গণসমাবেশ করেন। গণসমাবেশ থেকে শ্রমিক,কর্মচারী ও কর্মকর্তারা সরকার প্রধানকে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেন কারখানা খুলে দেওয়ার জন্য। এরই ধারাবাহিকতায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা আজ বিকেল ৩ টায় কারখানার গেটে জড়ো হতে থাকেন। পরে তাদের
বেধে দেওয়া নির্ধারিত সময় অতিবাহিত হলে বিক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন। পরে দাঁড়িয়ে থাকা বাস ট্রাক ও কাভার্ড ভ্যান ভাংচুর করে। পরে উত্তেজিত শ্রমিকরা কয়েকটি বাসে আগুন ধরিয়ে দেয়। এসময় এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। বন্ধ হয়ে যায় আশেপাশের দোকান পাট। পুলিশ শ্রমিকদের নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করেন। শুরু হয় পুলিশ ও শ্রমিকদের মধ্যে ধাওয়া পাল্টা।

পপি নামের একজন কর্মকর্তা বলেন,মালিকের জন্য কেন আমরা ৪২ হাজার শ্রমিক অনাহারে অর্ধহারে থাকবো। নতুন কোন নিয়োগ না থাকায় আমরা অন্য কোন কারখানায় চাকুরী নিতে পারছিনা। গেটে গেলে বেক্সিমকো কারখানার নাম
শুনলে আর নিতে চায়না।

এদিকে বিকেলে সংবাদ সংগ্রহ করতে গেলে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের বিক্ষুব্ধ শ্রমিকরা ৪ সাংবাদিকের উপর হামলা চালায়। ভাংচুর করা হয় সাংবাদিকদের দুইটি মোটরসাইকেল।

আহত সাংবাদিকরা হলেন,দীপ্ত টিভির জেলা প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর আলম, বাংলা ভিশন এর চিত্র সাংবাদিক আমির হোসেন রিয়েল,দৈনিক প্রতিদিনের বাংলাদেশ এর কালিয়াকৈর উপজেলা প্রতিনিধি ভূঁইয়া মো.আবু সাইদ ও এটিএন নিউজের চিত্র সাংবাদিক মো. জালাল।

গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার মো: মিজানুর রহমান বলেন,শ্রমিকরা এখনো রাস্তা অবরোধ করে রেখেছে। শ্রমিকদেরকে রাস্তা থেকে সরানোর জন্য চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, বিক্ষুব্ধ শ্রমিকরা গাড়ী ভাংচুর ও অগ্নি সংযোগ করে। কতগুলো গাড়ি ভাঙচুর ও অগ্নি সংযোগ করেছে এই মুহূর্তে ঠিক বলা যাচ্ছে না।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর