বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
কাজিপুরে বিষপানে বাবা-মেয়ের আত্মহত্যা। বেড়ায় ড্রেজার দিয়ে বালু তোলায় ৩ জনের কারাদণ্ড সহ ৭ লাখ টাকা জরিমানা। দৈনিক কালবেলার অগ্রযাত্রার চার বছর পূর্তি উপলক্ষে কোনাবাড়ীতে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। গাজীপুর বিআরটিএ দালাল সিন্ডিকেট এর মূল হোতা অফিস প্রধান নুরুল ইসলাম। ওয়ালটন প্লাজা-জিরানী বাজার শাখার আয়োজনে মৃত ক্রেতার পরিবার ও ক্রেতার স্ত্রীকে নগদ এক লাখ টাকা প্রদান।  গাজীপুরে প্রতারণার অভিযোগে সাবেক ইউপি সদস্য  কারাগারে। শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় সদা প্রস্তুত বলিপাড়া ব্যাটালিয়ন বিজিবি। কালিয়াকৈরে বেগম সুফিয়া মডেল হাই স্কুলে বার্ষিক অভিভাবক দিবস উদযাপন। বেড়ায় হাত ধোয়া দিবস পালিত বেড়ায় যমুনা নদীতে মা-ইলিশ সংরক্ষণ অভিযান

গাজীপুরে দরজা বদ্ধ কক্ষ থেকে প্রধান শিক্ষাকার অর্ধগলিত লাশ উদ্ধার  

নিজস্ব প্রতিবেদক / ২৮২ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

গাজীপুরে একটি ফ্ল্যাটের দরজা বদ্ধ কক্ষ থেকে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহানা বেগমের (৫৭) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৬ ডিসেম্বর) মহানগরীর পূবাইল থানাধীন মাঝুখান (পশ্চিম পাড়া) এলাকার ‘ফাগুনী’ ভবনের দ্বিতীয় তলার ওই কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।

 

নিহত শাহানা বেগম গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ভাটিরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন। শাহানা বেগম রাজধানীর রামপুরা থানার বনশ্রী এলাকার আবদুল কাদের খানের স্ত্রী।

 

নিহতের ছেলে তাওসিফ আহমেদ খান জানান, প্রায় চার বছর ধরে তার মা গাজীপুরের পুবাইল থানাধীন মাঝুখান এলাকার সাইফুল ইসলামের বাসার দ্বিতীয় তলায় একটি কক্ষে ভাড়া থেকে বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। ওই বাসায় তিনি একাই থাকতেন। তার মা হৃদরোগে আক্রান্ত এবং হার্টে রিং পড়ানো ছিল। গত ৩-৪ দিন শিক্ষিকাকে ঘর থেকে বের না হতে দেখে এবং সাড়া শব্দ না পেয়ে বাড়ির মালিক ও প্রতিবেশিরা থানায় খবর দেয়। সকাল ১০টার দিকে পুলিশ ভিতর থেকে আটকানো ঘরের দরজা ভেঙ্গে শিক্ষিকার লাশ উদ্ধার করে।

 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা খালিদ হোসেন জানান, পুলিশ ঘরের দরজা ভেঙ্গে শিক্ষিকার অর্ধগলিত লাশ উদ্ধার করে মর্গে পাঠিায়েছে। ধারণা করা হচ্ছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে ৩/৪দিন আগে মৃত্যু বরণ করে থাকতে পারেন। তবে ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর