শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক কাজিপুর থানা কম্পাউন্ডে চার বোতল মদসহ আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা সিরাজগঞ্জের সলঙ্গায় সরকারি পুকুর দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন লালমনিরহাটের ট্রাকের ধাক্কায় অটোরিকশা তিন যাত্রী নিহত, আহত ৭জন

গাজীপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত

রিপোর্টারের নাম : / ২২৫ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

গাজীপুর জেলা প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক পুলিশ ফাঁড়ির পাশেই তাজবির হোসেন শিহান (২৬) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ভোর সোয়া ৫ টার সময় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের হানিফ স্পিনিং মিলের সামনে এ ঘটনা ঘটে।
নিহত ওই যুবক হলেন, উপজেলার মৌচাক জামতলা এলাকার তানভির হোসেন নান্নু মিয়ার ছেলে। নিহত ওই যুবক উত্তরার একটি কল সেন্টারে চাকরি করতেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোর সোয়া ৫ টার সময় শিহান বাড়ি থেকে বের হয়ে মৌচাক বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। পরে মাজার রোডের মাথা থেকে ধারালো অস্ত্র নিয়ে তাকে ৫ জন যুবক ধাওয়া করে মৌচাক পুলিশ ফাঁড়ির পশ্চিম পাশে হানিফ স্পিনিং মিলের সামনে পাকড়াও করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর যখন করে মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
প্রত্যক্ষদর্শী নাম না প্রকাশ করার শর্তে জানান, ধারালো  অস্ত্র নিয়ে ৫ জন যুবক শিহানকে মৌচাক মাজার রোডের মাথা থেকে ধাওয়া করে পুলিশ ফাঁড়ির পশ্চিমে হানিফ স্পিনিং এর গেটের সামনে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। সাথে সাথে মৌচাক পুলিশ ফাড়িতে খবর দেয়া হলেও ভোর সাড়ে ৬ টায় মৌচাক পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনা স্থলে আসলেও লাশ উদ্ধার না করে হাইওয়ে পুলিশকে উদ্ধারের জন্য ডাকে। এদিকে সকাল আটটার দিকে হাইওয়ে পুলিশ ঘটনা আসলেও হত্যাকাণ্ডের লাশ হাইওয়ে পুলিশ উদ্ধার করবে না বলে জানালে হাইওয়ে পুলিশ ও থানা পুলিশের মাঝে লাশ উদ্ধার নিয়ে টানাটানি লেগে যায়।পরে কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে।
কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ জানান, দুর্বৃত্তের ছুরিকাঘাতে শিহান নামে এক যুবকের মৃত্যু হয়েছে। যুবকে লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর