মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাজিপুরে অসাধু সার বিক্রেতার অর্থদন্ড।  ১১ দলের লংমার্চ ঘিরে নাশকতার আশঙ্কা, সজাগ থাকার আহ্বান সারওয়াত সিরাজ শুক্লার। উল্লাপাড়ায় কোনাগাতী কে,সি, দাখিল মাদ্রাসায় সুধী ও অভিভাবক সমাবেশ উল্লাপাড়ায় বাংলাদেশ ট্রাক – কাভার্ডভ্যান মালিক সমিতির জেলা কার্যালয় উদ্বোধন বিএনপির নাম ভাঙিয়ে দুষ্টমি করলে বা অপ্রপ্রয়াস চালালে তা তুলে ধরুন-ওবায়দুর রহমান চন্দন নিয়ন্ত্রণ হারিয়ে জয়পুরহাট গামী প্রতিমন্ত্রীর গাড়ি খাদে, আহত ১ নারী বেড়ায় শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমী উদ্যোগ বেড়ায় দরিদ্র পরিবারের মাঝে ছাগল বিতরণ সিরাজগঞ্জের সলঙ্গায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বেড়ায় প্রাইভেট কার, মাদক ও নগদ টাকা সহ ৩ মাদক কারবারি গ্রেফতার

গাজীপুরে পরিত্যক্ত পিকআপ ভ্যান থেকে ৩০ কেজি গাঁ/জা উদ্ধার।

নিজস্ব প্রতিবেদক: / ৬৮ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

গাজীপুরে একটি পরিত্যক্ত পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ৩০ কেজি গাঁজা উদ্ধার করেছে র‍্যাব-১। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধ এই মাদকদ্রব্য ও পিক-আপ ভ্যান জব্দ করা হয়।
বৃহস্পতিবার (২৪ জুলাই) ভোর পৌনে ৬ টার সময় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের উত্তর সালনা পোড়াবাড়ী রায়হান অটোমোবাইলস ওয়ার্কশপের সামনে থেকে পিক-আপ ভ্যান ও গাঁজা উদ্ধার করে র‍্যাব।
র‍্যব জানায় গাজীপুরের একটি আভিযানিক দল র‌্যাব ফোর্সেস সদর দপ্তর, ইন্ট উইং এর সহযোগিতায় জানতে পারে যে, গাঁজার একটি বড় চালান ময়মনসিংহ হইতে ঢাকার দিকে আসছে।
উক্ত সংবাদের ভিত্তিতে আজ ভোর সাড়ে ৫ টার সময় অত্র ক্যাম্পের আভিযানিক দল তাৎক্ষণিক ঢাকা ময়মনসিংহ মহাসড়কের উপর উত্তর সালনা পোড়াবাড়ী র‌্যাব-১, স্পেশালাইজড কোম্পানী পোড়াবাড়ী ক্যাম্পের সামনে পাকা রাস্তার উপর চেকপোস্ট পরিচালনা করে।
চেকপোস্ট পরিচালনাকালে পৌনে ৬ টার সময় চেকপোস্ট থেকে ২০০ গজ দূরে ময়মনসিংহ টু ঢাকা মহাসড়কের উপর উত্তর সালনা পোড়াবাড়ী রায়হান অটোমোবাইলস ওয়ার্কশপের সামনে পাকা রাস্তার উপর পরিত্যক্ত অবস্থায় একটি পিক-আপ দেখতে পেয়ে সন্দেহ হলে উক্ত স্থানে গিয়ে আনুমানিক  ৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৩০ কেজি গাঁজা,১ টি পিকআপ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (অপস্ এবং মিডিয়া অফিসার) শাহ আলম বলেন,উদ্ধারকৃত আলামতসমূহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জিএমপি, গাজীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর