শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রকাশিত সংবাদের প্রতিবাদ সিরাজগঞ্জের সলঙ্গায় ৫ শতাধিক গাছের চারা বিতরণ ​বেড়ায় ১৭ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস গাজীপুরে ১৮ লাখ টাকার গাঁজাসহ গ্রেফতার-১। সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আম ব্যবসায়ী নিহত গাজীপুর জেলা যুবলীগের সভাপতি সেলিম আজাদ,সম্পাদক আশরাফুল।  সিরাজগঞ্জের সলঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা কাজিপুরে মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা হানিট্র্যাপের ফাঁদে সর্বস্ব হারাচ্ছেন অনেকে, বাড়ছে সামাজিক অবক্ষয়ের শঙ্কা দুটি পা নেই, তবু থামেনি জীবনযুদ্ধ দুই হাতে নৌকা টেনে চার সদস্যের সংসার চালান আলাউদ্দিন

গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২

নিজস্ব প্রতিবেদকঃ / ১৮৭ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪

গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে একজন পোশাক নারী শ্রমিক এবং অপরজন ম্যাটসের শিক্ষার্থী। সংশ্লিষ্ট এলাকার দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রবিবার (১৭ নভেম্বর) সকাল ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর উপজেলা এলাকার তুলা গবেষণা ইন্সটিটিউটের সামনে এবং রাজেন্দ্রপুরের বাংলাবাজার এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।

নিহতরা হলো শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার মালিয়াপাড়া গ্রামের বিলকিছ আক্তার (২৮) এবং গাজীপুর মহানগরীর বাংলা বাজার (বাহাদুরপুর) এলাকার নির্মল সরকারের ছেলে নিলয় সরকার (২০)।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, বিলকিছ আক্তার নতুন বাজার (তুলা গবেষণা ইন্সটিটিউটের) সামনে দিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কর পার হচ্ছিলেন। এসময় ঢাকাগামী আমানি পরিবহনের যাত্রীবাহী বাস তাকে চাপা দলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সে ভবানীপুর (ইন্দ্রবপুর) এলাকায় এলাকার ট্রাস্ট নীটওয়্যার ইন্ডাস্ট্রিজ লিমিটেডে জুনিয়র অপারেটর পদে চাকুরী করতো। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সাথে যোগাযোগ করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

অপরদিকে, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, নিলয় বাংলা বাজার (বাহাদুরপুর) এলাকা থেকে মোটরসাইকেলযোগে রাজেন্দ্রপুর আরপি গেইট বাজারে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সাথে মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিলয় সরকার নিহত হন। সে গাজীপুর মহানগরের পুবাইলের ম্যাটসের ১ম বর্ষের শিক্ষার্থী।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর