মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
আমার ছোট ভাই ইমন উল্লাপাড়ায় লাগামহীন থ্রি – হুইলার স্ট্যান্ডের সিরিয়াল পেতে সড়কে বেপরোয়া প্রতিযোগিতা ৪০ বছর ধরে বাঁশের সাঁকোই একমাত্র ভরসা।  গ্রামীণফোন একাডেমিতে ৪ লাখ নিবন্ধন, চাহিদার শীর্ষে এআই কোর্স। কাজিপুরে অসাধু সার বিক্রেতার অর্থদন্ড।  ১১ দলের লংমার্চ ঘিরে নাশকতার আশঙ্কা, সজাগ থাকার আহ্বান সারওয়াত সিরাজ শুক্লার। উল্লাপাড়ায় কোনাগাতী কে,সি, দাখিল মাদ্রাসায় সুধী ও অভিভাবক সমাবেশ উল্লাপাড়ায় বাংলাদেশ ট্রাক – কাভার্ডভ্যান মালিক সমিতির জেলা কার্যালয় উদ্বোধন বিএনপির নাম ভাঙিয়ে দুষ্টমি করলে বা অপ্রপ্রয়াস চালালে তা তুলে ধরুন-ওবায়দুর রহমান চন্দন নিয়ন্ত্রণ হারিয়ে জয়পুরহাট গামী প্রতিমন্ত্রীর গাড়ি খাদে, আহত ১ নারী

গাজীপুরে ময়লার গাড়ীর ধাক্কায় রাজমিস্ত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ / ৫৬৯ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ২৩ জানুয়ারি, ২০২৩

গাজীপুর সিটি করপোরেশন এর ময়লার গাড়ীর ধাক্কায় এক অটোরিকশার যাত্রী নিহত হয়েছে। সোমবার (২৩ জানুয়ারি) সকালে কোনাবাড়ী আমবাগ আঞ্চলিক সড়কে পিএন গার্মেন্টস এর মোড়ে এই দূর্ঘটনা ঘটে।

নিহত শাহজাহান মিয়া (৩০) কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার বালা কান্দি মুক্তাপড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে। সে কোনাবাড়ী থানাধীন বাইমাইল কাদের মার্কেট এলাকায় মিজানের বাসায় পরিবারসহ ভাড়া থেকে রাজমিস্ত্রীর কাজ করতো।
গাজীপুর সিটি করপোরেশন এর ১০ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ দেলোয়ার হোসেন দুলাল জানান,আজ সকাল ৯ টার দিকে কোনাবাড়ী আমবাগ আঞ্চলিক সড়কে পিএন গার্মেন্টসের মোড়ে ময়লার গাড়ী বেকে দেওয়ার সময় কোনাবাড়ী থেকে দ্রুতগতিতে আসা অটোরিকশা ময়লার গাড়ীর পিছনে লাগিয়ে দেয়। এতে অটোরিকশার
যাত্রী গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মাইকেল বণিক দূর্ঘটনায় অটেরিকসার যাত্রী নিহতের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন এঘটনায় কাউকে আটক করা যায়নি। এবিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর