বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত তফসিলের আগেই বেড়ায় প্রচারণায় সম্ভাব্য প্রার্থীরা বেড়ায় মাদক কারবারি আটক 

গাজীপুরে লবণ বোঝাই ট্রাকের ধাক্কায় পথচারীর মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ / ২৬৩ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩

গাজীপুর সিটি করপোরেশন এর কোনাবাড়ীতে রাস্তা পারাপারের সময় লবণ বোঝাই ট্রাকের ধাক্কায় মো.হোসেন আলী (৬৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। জামেলা খাতুন (৫৫) নামে গুরতর আহত অবস্থায় একজনকে  উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয়রা জানান তারা সম্পর্কে স্বামী স্ত্রী।
বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুর আড়াইটায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে আঞ্জুমান পাম্পের সামনে এ দূর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান,গতকাল দুপুর আড়াইটায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে আঞ্জুমান পাম্পের সামনে দক্ষিণ দিক হতে উত্তর দিকে রাস্তা পারাপারের সময় গাজীপুর টু টাঙ্গাইল মুখী ঢাকা মেট্রো-ট, ২২-৯৪৭১ লবণ বোঝাই ট্রাকের ধাক্কায় মো. হোসেন ঘটনা স্থলেই মৃত্যু বরণ করেন। তার স্ত্রী জামেলা খাতুনকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে প্রথমে কোনাবাড়ী পপুলার হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ  হাসপাতালে নিয়ে যান। সেখানেও অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ কে এম আশরাফ উদ্দিন জানান,এঘটনায় ঘাতক চালককে আটক এবং ট্রাকটি জব্দ করা হয়েছে। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গুরুতর আহত অবস্থায় একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরো জানান,এবিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর