মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাজিপুরে অসাধু সার বিক্রেতার অর্থদন্ড।  ১১ দলের লংমার্চ ঘিরে নাশকতার আশঙ্কা, সজাগ থাকার আহ্বান সারওয়াত সিরাজ শুক্লার। উল্লাপাড়ায় কোনাগাতী কে,সি, দাখিল মাদ্রাসায় সুধী ও অভিভাবক সমাবেশ উল্লাপাড়ায় বাংলাদেশ ট্রাক – কাভার্ডভ্যান মালিক সমিতির জেলা কার্যালয় উদ্বোধন বিএনপির নাম ভাঙিয়ে দুষ্টমি করলে বা অপ্রপ্রয়াস চালালে তা তুলে ধরুন-ওবায়দুর রহমান চন্দন নিয়ন্ত্রণ হারিয়ে জয়পুরহাট গামী প্রতিমন্ত্রীর গাড়ি খাদে, আহত ১ নারী বেড়ায় শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমী উদ্যোগ বেড়ায় দরিদ্র পরিবারের মাঝে ছাগল বিতরণ সিরাজগঞ্জের সলঙ্গায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বেড়ায় প্রাইভেট কার, মাদক ও নগদ টাকা সহ ৩ মাদক কারবারি গ্রেফতার

গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের ১২ তলা থেকে পড়ে রোগির মৃত্যু

রিপোর্টারের নাম : / ২৫৩ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ৪ মে, ২০২৪

গাজীপুর জেলা সংবাদদাতাঃ গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল ভবনের ১২ তলার একটি কক্ষের পাশে দেয়ালের ফাঁকা স্থান থেকে পড়ে জিল্লুর রহমান (৭০) নামে বৃদ্ধ রোগির মৃত্যু হয়েছে।

গতকাল শুক্রবার রাত ১১ টার সময় এই দূর্ঘটনা ঘটে। নিহত জিল্লুর রহমান গাজীপুরের কাপাসিয়া থানার দরদরিয়া এলাকার কাসেম আলীর ছেলে। তিনি মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত রোগে আক্রান্ত হয়ে ওই হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন ছিলেন। তবে শয্যা না পাওয়ায় হাসপাতালের ১২ তলার বারান্দায় থাকতেন তিনি।

এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার।

গাজীপুরের মেট্রো থানার এস আই ইব্রাহীম আকন্দ বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করে এসেছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে রেখে এসেছি।

রোগির মেয়ের জামাই তানিম জানান, গত বৃহস্পতিবার হঠাত তিনি অসুস্থ হয়ে গেছে। আমরা তাকে এই হাসপাতালে ভর্তি করি। ডাক্তার বলেছে, তিনি স্ট্রোক করেছেন। গতকাল রাতে হাসপাতালের দেয়ালের ফাঁকা স্থান দিয়ে ১২ তলা থেকে ১০ তলায় পড়ে যান।” পরে জরুরি বিভাগে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন।

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে আবাসিক মেডিক্যাল অফিসার হাসনিন জাহান জানান, এটা আমরা কোনো ভাবেই বুঝতে পারছিনা কি হয়েছে।  তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর