রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
জুলাই সনদ বাস্তবায়নে সরকার কে বাধ্য করা হবে- মাওলানা রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বিএনপি নেত্রীর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন বেড়ায় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ড সহ জরিমানা  প্রকাশিত সংবাদের প্রতিবাদ সিরাজগঞ্জের সলঙ্গায় ৫ শতাধিক গাছের চারা বিতরণ ​বেড়ায় ১৭ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস গাজীপুরে ১৮ লাখ টাকার গাঁজাসহ গ্রেফতার-১। সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আম ব্যবসায়ী নিহত গাজীপুর জেলা যুবলীগের সভাপতি সেলিম আজাদ,সম্পাদক আশরাফুল।  সিরাজগঞ্জের সলঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা

গাজীপুরে সম্পত্তি নিয়ে বিরোধ, মা,বোন ও ভগ্নিপতিকে প্রকাশ্যে পিটিয়ে রক্তাক্ত জখম 

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ / ২২৩ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪

গাজীপুরের কালিয়াকৈরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে প্রকাশ্য দিবালোকে কয়েক শত মানুষের সামনেই মা, বোন ও ভগ্নিপতি কে দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে জাকারিয়া জয় (৩৪) নামের এক যুবক।

শনিবার (৩১ আগস্ট) সকাল ১০ টায় উপজেলার মৌচাক বাস স্ট্যান্ড এলাকায় বনলতা হোটেলের সামনে এ ঘটনা ঘটে।

হামলাকারী জাকারিয়া জয় হলেন,উপজেলার সফিপুর পূর্বপাড়া এলাকার মৃত সুলতান আহমেদের ছেলে।

পুলিশ ও আহতরা জানান,দীর্ঘদিন যাবত সম্পত্তি নিয়ে হামলাকারী জাকারিয়া জয় মা কহিনূর বেগম ও বোন ছালমা বেগমকে নানা ভাবে নির্যাতন করে আসছিলো।শনিবার সকালে কহিনূর বেগম ও ছালমা বেগম মৌচাক বাজারে কেনাকাটা করার জন্য যায়।পরে জাকারিয়া জয় খবর পেয়ে ৫/৭ কে সাথে নিয়ে মৌচাক বাস স্ট্যান্ডে বনলতা হোটেলের সামনে তাদের আটক করে মারধর করে আটকিয়ে রাখে। পরে ছালমা বেগমের স্বামী আনোয়ার হোসেন খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে স্ত্রী ছালমা বেগম ও শাশুড়ী কহিনূর বেগমকে উদ্ধার করতে এগিয়ে আসলে জাকারিয়া জয় তার দলবল নিয়ে দেশিও অস্ত দিয়ে আনোয়ার হোসেনের উপর হামলা চালিয়ে তার ডান হাত ভেঙ্গে ফেলে এবং মাথা ফাটিয়ে রক্তাক্ত করে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কয়েক শত মানুষ এর মধ্যে দুই একজন হামলাকারী জাকারিয়া জয় ও তার সঙ্গীদের বাধা দেয়ার চেষ্টা করলে তাদের উপরও হামলা চালায় জাকারিয়া ও তার সঙ্গীরা। পরে স্থানীয় কয়েকজন যুবক এসে তাদের বাধা দিয়ে আশঙ্কা জনক অবস্থায় আনোয়ার হোসেন, তার স্ত্রী ছালমা বেগম ও শাশুড়ী কহিনূর বেগমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ পাঠায়। খবর পেয়ে কালিয়াকৈর থানার পুলিশ সদস্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ গিয়ে হামলার শিকার তিনজনকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়।

আহত আনোয়ার হোসেন জানান, জাকারিয়ার সাথে তার কোন শত্রুতা বা বিরোধ নেই। সম্পত্তি নিয়ে তাদের পারিবারিক বিরোধ রয়েছে রয়েছে।সপই বিরোধের জেরে জাকারিয়া তার মা কহিনুর বেগম এবং আমার স্ত্রীর সালমা বেগমের উপর বেশ কয়েকবার হামলা চালিয়েছিল ওই সব বিষয়ে মামলাও চলমান রয়েছে। শনিবার সকালে আমার স্ত্রী সালমা এবং আমার শাশুড়ি কোহিনুর বেগম মৌচাক বাজারে কেনাকাটা করতে গেলে তাদের উপর হামলা চালিয়ে আটকে রাখে পরে আমি তাদের উদ্ধার করতে গেলে জাকারিয়া ও তার সঙ্গীরা আমার উপর হামলা চালিয়ে রক্তাক্ত করে তারা আমাকে মেরে ফেলতে চেয়েছিল পরে স্থানীয় যুবকরা আমাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিএসও লুৎফর রহমান জানান, রক্তাক্ত অবস্থায় আনোয়ার হোসেন নামের একজন কে হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

কালিয়াকৈর থানার এসআই আলমগীর রায়হান জানান জাকারিয়া জয় নামে এক যুবক তার মা-বোন এবং ভগ্নিপতির উপর হামলা চালিয়ে তাদের রক্তাক্ত করেছে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর